৩৫,৪০০ টাকা বেতন, রেলে ৩৪৭৭ শূন্যপদে চাকরির সুযোগ, চলছে আবেদন

Published:

Railway Recruitment

আনিষা চৌধুরী, কলকাতা: রেলে চাকরির অপেক্ষায় থাকা স্নাতকদের জন্য বড় খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) NTPC Graduate Recruitment 2026-এর মাধ্যমে মোট ৩,৪৭৭টি পদে নিয়োগের (Railway Job) উদ্যোগ নিয়েছে। এই নিয়োগের আওতায় বিভিন্ন বিভাগে একাধিক পদ রয়েছে। আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে। প্রকাশিত সূচি অনুযায়ী ৮ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে ও ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

কোন কোন পদে নিয়োগ?

২০২৬ সালের এই RRB NTPC Graduate recruitment-এর ৩,৪৭৭টি শূন্যপদ চারটি প্রধান পদে ভাগ করা হয়েছে। যথা,

  • Goods Train Manager বিভাগে রয়েছে ২,৭৫০টি পদ। এই পদের বেতন 7th CPC Pay Level 5 অনুযায়ী হবে। প্রাথমিক বেতন ₹২৯,২০০।
  • Chief Commercial-cum-Ticket Supervisor বিভাগে রয়েছে ৫৬টি পদ। এই পদটি Pay Level 6-এর অন্তর্ভুক্ত। প্রাথমিক বেতন ₹৩৫,৪০০।
  • Junior Accounts Assistant-cum-Typist বিভাগে রয়েছে ৩০০টি পদ। পদটি Pay Level 5-এর অন্তর্ভুক্ত এবং প্রাথমিক বেতন ₹২৯,২০০।
  • Senior Clerk-cum-Typist বিভাগে রয়েছে ৩৭১টি পদ। এটিও Pay Level 5-এর পদ এবং প্রাথমিক বেতন ₹২৯,২০০।

অর্থাৎ, ৩,৪৭৭টি পদের মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে Goods Train Manager পদে। চারটি পদের মধ্যে Pay Level 6-এ রয়েছে Chief Commercial-cum-Ticket Supervisor, আর বাকি তিনটি Pay Level 5-এর অন্তর্ভুক্ত।

বেতন কত?

এই নিয়োগে পদভেদে প্রাথমিক বেতন ₹২৯,২০০ থেকে ₹৩৫,৪০০। Pay Level 5-এর পদগুলিতে initial pay ₹২৯,২০০ এবং Pay Level 6-এর পদে ₹৩৫,৪০০। এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা যুক্ত হতে পারে।

কারা আবেদন করতে পারবেন?

এই নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ, এই রিক্রুটমেন্ট মূলত স্নাতক স্তরের চাকরিপ্রার্থীদের জন্য।

তবে নির্দিষ্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত দক্ষতার প্রয়োজন হতে পারে। যেমন Junior Accounts Assistant-cum-Typist এবং Senior Clerk-cum-Typist-এর মতো typing-ভিত্তিক পদের জন্য typing skill test প্রযোজ্য হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা এবং স্কিল টেস্ট-এর শর্ত বিস্তারিত বিজ্ঞপ্তিতে মিলিয়ে নেওয়া জরুরি।

বয়সসীমা কত?

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনার তারিখ হিসেবে ১ জানুয়ারি ২০২৭ উল্লেখ করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেতে পারেন।

কীভাবে আবেদন করবেন?

RRB NTPC Graduate recruitment-এর আবেদন অনলাইনেই করতে হবে। প্রার্থীদের RRB-এর নির্ধারিত application portal-এ গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময় কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

  • প্রথমে নির্ধারিত RRB application portal-এ গিয়ে registration করতে হবে।
  • ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে দিতে হবে।
  • প্রয়োজনীয় নথি ও ছবি, স্বাক্ষর সংক্রান্ত নির্দেশ মেনে আপলোড করতে হবে।
  • নিজের যোগ্যতা অনুযায়ী পোস্ট প্রেফারেন্স দিতে হবে।
  • প্রযোজ্য এপ্লিকেশন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
  • আবেদন জমা দেওয়ার পরে রেজিস্ট্রেশন ডিটেইলস নিজের কাছে সংরক্ষণ করে রাখুন।

কীভাবে হবে নির্বাচন?

RRB NTPC Graduate recruitment-এ একাধিক ধাপে নির্বাচন করা হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ায় রয়েছে,

  • CBT-1
  • CBT-2
  • প্রযোজ্য স্কিল টেস্ট বা CBAT
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল এক্সামিনেশন

মোট কতগুলি NTPC পদ অনুমোদিত হয়েছে?

২০২৬ সালের NTPC নিয়োগে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এই দুই স্তর মিলিয়ে মোট ৫,১৬৫টি ভ্যাকেন্সির কথা জানানো হয়েছে। এর মধ্যে ৩,৪৭৭টি গ্রাজুয়েট লেভেল এবং ১,৬৮৮টি আন্ডারগ্রাজুয়েট লেভেল পদ বর্তমান।

আরও পড়ুন: ISL-র আগেই দাপুটে ফুটবলার ক্রেসপোকে বিদায় জানাল ইস্টবেঙ্গল, শেষ ৩ বছরের যাত্রা

আবেদন করার আগে কী দেখবেন?

রেলের চাকরির ক্ষেত্রে শুধু মোট শূন্য পদ বা বেতনের তথ্য দেখে আবেদন করা ঠিক নয়। কোন RRB বেছে নিচ্ছেন, কোন পদের জন্য আপনার যোগ্যতা ও স্কিল মিলে যাচ্ছে কি না, বয়সের নিয়ম, স্বাস্থ্য, এপ্লিকেশন করতে ধার্য মূল্য এবং পোস্ট প্রেফারেন্স সবকিছু দেখে তারপর আবেদন করা উচিত।

google button