সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি (Government Job) খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে নিয়োগের (Territorial Army Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে সিভিলিয়ান ব্যাটালিয়ন এবং গোর্খা রাইফেলস পদে নিয়োগ করা হচ্ছে। আগামী ২৩ তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে। সবথেকে বড় ব্যাপার, এখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগের বিজ্ঞপ্তি
টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে ব্যাটালিয়ন এবং গোর্খা রাইফেল নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ আছে ১৬১টি। তবে এর মধ্যে ব্যাটালিয়ান পদে ১৩৭টি এবং গোর্খা রাইফেলস পদে ৩৯টি শূন্যপদ আছে। এর ভিতরেও বিভিন্ন রকম বিভাগ রয়েছে। যেমন সৈনিক জিডি, দর্জি, গৃহকর্মী, ধোপা ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে শুধুমাত্র প্রাক্তন ভারতীয় সৈনিকরা আবেদন করতে পারবে। অথবা MoEF&CC এবং রাজ্য বন বিভাগের প্রাক্তন মহিলা কর্মচারীরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। তবে অবশ্যই বন বিভাগে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
বয়সসীমা সংক্রান্ত যা উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী, অবসর গ্রহণের তারিখ থেকে প্রার্থীদের পাঁচ বছরের মধ্যে তালিকাভুক্ত থাকতে হবে। তবে আবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের পদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এখানে বেতন কাঠামো সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ করা নেই। তবে চাকরি পেলে সংশ্লিষ্ট ইউনিটে পদমর্যাদা আর পরিষেবা গোষ্ঠীর মূল বেতন হিসেবেই বেতন প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনও রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তবে প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে দৌড়, পুল-আপ, লং জাম্প ইত্যাদি দরকার পড়বে। আর কারিগরদের জন্য ট্রেড পরীক্ষা নেওয়া হবে। তারপর মেডিকেল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আরও পড়ুন: এপ্রিলে নয়, কবে থেকে UPI-র মাধ্যমে তোলা যাবে পিএফের টাকা? সময় পিছল EPFO
আবেদন করবেন কীভাবে?
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে শুধুমাত্র আবেদনপত্রটি ডাউনলোড করে সেটা নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে আগামী ২৩ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তবে হ্যাঁ, সকাল সাতটার ভিতরেই রিপোর্ট করতে হবে। ওইদিনই সরাসরি ফিটনেস ও মেডিকেল টেস্ট নেওয়া হবে।
Territorial Army Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।










