জানেন, দিনের কোন সময়ে ওজন মাপা উচিত?

Published:

Health Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পুজো, এদিকে ওজন যেন কমতেই চাইছে না (Health Tips)। সকালে ওজন (Body Weight) মাপলে হয়তো ওজন কম দেখা যায় আবার বিকেলে ওজন মাপলে দেখা যায় অনেক বেশি, আর তাই দেখেই মাথায় বাড়ছে চিন্তা এদিকে আবার সন্ধে বা রাতের দিকে ওজন কমে যাচ্ছে। তখন বোঝা দায় যে আদৌ ওজন কমছে, না কি যন্ত্রের ত্রুটি। আসল কথা হল, যখন ইচ্ছা ওজন মাপলে কখনোই সঠিক ফল পাওয়া যায় না, একটা নির্দিষ্ট সময় (Weight Check Time) থাকে ওজন মাপার। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক দিনের কোন সময় ওজন মাপা উচিত।

চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই বলে থাকেন, ওজন মাপার কিন্তু নির্দিষ্ট সময় এবং পদ্ধতি রয়েছে। তাই যখন খুশি, যেখানে খুশি ওজন মেপে নিলেই যে সঠিক পরিমাপ দেখাবে এমনটা কিন্তু নয়। শরীরের অবস্থা বুঝেই ওজন পরিমাপ করতে হয়। একইভাবে দিনের যে কোনও সময়ে ওজন মাপলে তার ফলাফল সঠিক না-ও আসতে পারে, কখনও বেশি আবার কখনও কম দেখাবেই। তা হলে ওজন মাপার সঠিক সময় কোনটি, তা জেনে নিতে হবে শুরুতেই।

কখন ওজন মাপা ঠিক নয়?

পুষ্টিবিদরা বলে থাকেন, জিম, ব্যায়াম বা যোগাসনের পর পরই কখনোই ওজন মাপা ঠিক নয়, কারণ ঘামের মাধ্যমে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়। তাই ওই সময়ে যন্ত্রের পরিমাপ ঠিক দেখাবে না। এছাড়াও ঋতুচক্রের সময়েও ওজনে পরিবর্তন ঘটে। কারণ প্রতি মাসে এই সময় শরীরে হরমোনের পরিবর্তন হয় এবং ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়, তাই ওজন বেড়ে যেতে পারে। পাশাপাশি ট্রেনে বা বিমানে দীর্ঘ সফর করে আসার পরেও ওজন মাপা ঠিক নয়, কারণ শরীরে জল ও খনিজের ঘাটতি হয়। এছাড়া, ভাজাভুজি বা জাঙ্ক ফুড খেলে ওজন বেশি দেখাতে পারে। এখন প্রশ্ন তাহলে দিনের কোন সময়ে ওজন ঠিকঠাক মাপা যায়।

আরও পড়ুন: পুজোর আগেই ঘন ও মজবুত চুল পেতে চান? তাহলে ব্যবহার করুন এই ৩ উপাদান

ওজন কখন মাপা উচিত?

জানা গিয়েছে, সকালে খালি পেটে ওজন মাপা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কখন খাচ্ছেন, কখন ঘুমোচ্ছেন, কতটা শারীরিক পরিশ্রম করছেন, তার উপর নির্ভর করে আপনার ওজন। বিশেষজ্ঞদের মতে, যখন তখন ওজন মাপার যন্ত্রের ওপর দাঁড়ালেই হবে না। সাধারণত সকালে শৌচকর্ম করার পর খালি পেটে ওজন নিলে সবচেয়ে ঠিকঠাক আসে। এক্ষেত্রে সপ্তাহে এক দিন একই সময়ে ওজন মাপলেই চলবে। আর অবশ্যই ওজন মাপার মেশিনটিও ভালো মানের হতে হবে।

আরও Body Weight Health