প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আর এক মাসও বাকি নেই, জোরকদমে চলছে পাড়ায় পাড়ায় পুজো (Durga Puja 2026) প্রস্তুতি। অনেকে আবার উত্তর ও দক্ষিণ কলকাতায় প্যান্ডেলের লিস্টও বানিয়ে ফেলেছে। তাই এবার সময় এসেছে নিজের যত্ন (Beauty Tips) নেওয়ার। কিন্তু প্রতিদিনের ব্যস্ততা, পরিবেশের দূষণ, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং পরিচর্যার অভাবে ত্বক যেমন নিষ্প্রাণ হয়ে পড়ছে ঠিক তেমনই চুলেরও (Hair Growth Tips) অত্যন্ত বেহাল দশা। তাই পুজোর আগে নিজের চুলের যত্নের জন্য ব্যবহার করে ফেলুন এই বিশেষ ৩ উপাদান।
কেশুতি পাতা
নতুন চুল গজানোর জন্য কেশুতি পাতা খুবই কার্যকরী। কারণ এই পাতার মধ্যে আয়রন, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম থাকে যা চুলে বৃদ্ধির জন্য বেশ উপকারী। এগুলির রস চুলের ফলিকলগুলিতে পুষ্টি জোগায় এবং গোড়া থেকে চুলকে মজবুত করে তোলে। সরাসরি এই পাতার রস ব্যবহার করতে না চাইলে নারকেল তেলের মধ্যে দিয়ে ভাল করে ফুটিয়ে মাথার স্ক্যাল্পে মাখিয়ে নিতে হবে। ৩০ মিনিট ব্যবহার করার পর শ্যাম্পু করে নিতে হবে।
আমলকি
চুলের বৃদ্ধি করতে আমলকির জুরিমেলা ভার। কারণ এই আমলকির মধ্যে বিভিন্ন ভিটামিন, ফাইটোনিউট্রিয়েন্টস এবং খনিজ রয়েছে যা মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। ফলে স্ক্যাল্পে চুলও বাড়ে তাড়াতাড়ি। মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এর গুরুত্ব অসীম। তবে শুধু চুল নয় ত্বকের উজ্জ্বলতার ক্ষেত্রে আমলকি দারুন ভূমিকা পালন করে। রোজ সকালে খালি পেটে এই আমলকির রস খেলে ফল আরও দ্রুত পাওয়া যাবে।
আরও পড়ুন: ডার্ক সার্কেল নিয়ে বাড়ছে চিন্তা? পুজোর আগে মেনে চলুন এই ৩ টিপস
মেথি
জানা গিয়েছে, মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে। যা খুশকির হাত থেকে চুলকে রক্ষা করে। মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকানি বা র্যাশের সমস্যা হলেও তা কমিয়ে দিতে পারে। কারণ মেথির মধ্যে রয়েছে লেসিথিন নামক একটি উপাদান, যা চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এবং স্ক্যাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে। এটিকে হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন।
তবে শুধুমাত্র চুলেই নানা প্রোডাক্ট ব্যবহার করে চুল ভালো রাখা যায় না। তার সঙ্গে ডায়েটে সামান্য পরিবর্তন আনা প্রয়োজন। বাইরের জাঙ্ক ফুড খাবার বাদ দিয়ে বেশি করে খেতে হবে পুষ্টিকর খাবার। সঙ্গে রাখুন ফল, শাক-সবজি। এছাড়াও প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল যেমন খেতে হবে ঠিক তেমনই দিনে ৭-৮ ঘণ্টা ঘুমোতে হবে।










