দুর্গাপুজোর আগেই ফের DA বাড়ছে সরকারি কর্মীদের! কতটা? জেনে নিন

Published:

DA Hike News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা শীঘ্রই পেতে পারেন সুখবর (DA Hike)। চলতি সপ্তাহেই মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির (Dearness allowance) ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, অর্থ মন্ত্রকের তরফে চলতি বছরের জুলাই মাসের বর্ধিত DA নিয়ে প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। বর্তমানে সরকারি সিদ্ধান্তে কর্মীরা 60 শতাংশ মহার্ঘ ভাতা বা DA পেয়ে থাকেন। মনে করা হচ্ছে, এ সপ্তাহেই সেই পরিমাণটা বেশ খানিকটা বেড়ে যাবে।

বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA!

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60 শতাংশ DA পেলেও 2026 সালের জুলাই মাসের সংশোধনের ক্ষেত্রে সেটা বেড়ে 63 শতাংশ হতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আর এই হিসেবে ধরা হবে AICPI-IW এর 12 মাসের গড় সূচকের ভিত্তিতে। বলাই বাহুল্য, এর আগে গত এপ্রিল মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মীদের 2 শতাংশ DA বাড়িয়ে 58 থেকে মহার্ঘ ভাতা 60 শতাংশ করেছিল। এই বৃদ্ধি কার্যকর হয়েছে পহেলা জানুয়ারি থেকে।

তবে এবারের DA বৃদ্ধির জন্য কিছুটা অপেক্ষা করতে হচ্ছে সরকারি কর্মীদের। বিগত দিনগুলিতে সরকারি কর্মীদের সংগঠনের তরফ থেকে বারবার DA বৃদ্ধির দাবি জানানো হলেও এখনও পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সরকার। তবে সরকারি কর্মীদের সংগঠনের এক কর্মী জানিয়েছেন, চলতি সপ্তাহেই DA বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে সরকার। এদিকে আরেকটি সূত্র দাবি করছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আসতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে।

আরও পড়ুন: চিনের দাপটের জবাব দেবে ভারত? দেশের মাটিতেই মিলল ২১,০০০ কোটির গুপ্তধন

প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60 শতাংশ মহার্ঘ ভাতা পেলেও এখান থেকে DA কত শতাংশ বাড়বে সেটা নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর। সাধারণত কর্মীদের DA বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজন হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের। এক্ষেত্রেও সরকারের তরফে নির্দিষ্ট পরিমাণ DA বৃদ্ধির প্রস্তাব রাখা হলে সেটা মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরই তা নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কেন্দ্র। মন্ত্রিসভায় DA বৃদ্ধি অনুমোদিত হলে তা পহেলা জুলাই, 2026 থেকেই কার্যকর হওয়ার কথা।

google button