সহেলি মিত্র, কলকাতা: EPFO -র একটি নিয়মে আসতে চলেছে মেগা বদল। আসলে কেন্দ্রীয় সরকার পিএফ সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যা আপনার মাসিক বেতন এবং বার্ধক্যকালীন পেনশনের উপর সরাসরি প্রভাব ফেলবে। দীর্ঘ প্রতীক্ষার পর, অর্থ মন্ত্রক পিএফ লিমিটেড সীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও যদি সদস্য হন তাহলে চলুন বিশদে জেনে জেনে নেওয়া যাক। জেনে নেবেন কীভাবে সিদ্ধান্তটি আপনার বেতন এবং পেনশনকে কীভাবে প্রভাবিত করবে।
বড় সিদ্ধান্ত নিল EPFO
প্রথমত, এই “বেতন সর্বোচ্চ সীমা” বা সীমাটি কী, তা বোঝা জরুরি। আগে, যদি আপনার মূল বেতন (মহার্ঘ ভাতা সহ) প্রতি মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত হতো, তাহলে পিএফ কাটা বাধ্যতামূলক ছিল। যাঁদের মূল বেতন ১৫,০০০-এর বেশি ছিল, তাঁদের পিএফ কাটা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। তবে, এই সীমা এখন বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। এর মানে হলো, যদি আপনার মূল বেতন ১৫,০০১ থেকে ২৫,০০০ টাকার,মধ্যে হয়, তাহলে আপনার পিএফ এখন বাধ্যতামূলক হবে এবং আপনি ইপিএস (এমপ্লয়মেন্ট পেনশন স্কিম)-এর জন্যও যোগ্য হবেন।
ইন হ্যান্ড স্যালারির ওপর কী প্রভাব ফেলবে?
সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনার মাসিক বেতনের কী হবে? সহজ কথায়, যখন আপনার পিএফ অ্যাকাউন্টে আরও বেশি টাকা জমা হবে, তখন আপনার হাতে পাওয়া বেতন কিছুটা কমে যাবে। এটিকে ক্ষতি বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটি একটি উভয় পক্ষের জন্যই লাভজনক হবে বলে দাবি করছে বিশিষ্ট মহল। বর্তমান সময়ে আপনার বেতন থেকে যে টাকা কাটা হচ্ছে, তা আপনার পিএফ অ্যাকাউন্টে জমা হতে থাকবে। আপনি যখন অবসর নেবেন, তখন একটি মোটা অঙ্কের এককালীন অর্থ পাবেন। এছাড়াও, অবসরের পর আপনার মাসিক পেনশনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ সোনার দামে পতন হলেও বাড়ল রুপোর দর, দেখুন আজকের রেট
সহজ হিসেবে বললে, ধরুন কারোর মূল বেতন ২২,০০০ টাকা। পুরোনো নিয়ম অনুযায়ী, ১৫,০০০ টাকার সীমার কারণে পিএফ কাটা বাধ্যতামূলক ছিল না, ফলে তিনি তার পুরো বেতন হাতে পেতেন। তবে, এখন এই সীমা বাড়িয়ে ২৫,০০০ টাকা করায়, সে সরাসরি পিএফ-এর আওতায় আসবেন। এখন, প্রতি মাসে তার মূল বেতনের ১২% (অর্থাৎ ২,৬৪০ টাকা) পিএফ হিসাবে কাটা হবে, যার ফলে তার মাসিক বেতন থেকে ২,৬৪০ টাকা কমে যাবে। তবে, সুবিধা হলো যে তার কোম্পানিও এই ২,৬৪০ টাকা জমা দেবে, যার ফলে প্রতি মাসে উক্ত ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে মোট ৫,২৮০ টাকা জমা হবে।










