UPI লিঙ্কড ক্রেডিট কার্ডের মাধ্যমে মিলছে ৩০ হাজার টাকা, দারুণ প্রকল্প কেন্দ্রের

Published:

PM SVANidhi Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য এবং কেন্দ্র একাধিক জনদরদী প্রকল্প চালু করে রেখেছে। তবে এর মধ্যে কেন্দ্রের জনপ্রিয় একটি প্রকল্প হল পিএম স্বনিধি যোজনা (PM SVANidhi Yojana)। ২০২০ সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় এখন থেকে ইউপিআই লিংকড ক্রেডিট কার্ডের মাধ্যমেই মিলছে ৩০,০০০ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা। এমনকি এই প্রকল্পে ৫০ লক্ষ নতুন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০৩০-র ৩১ মার্চ পর্যন্ত। জানুন বিস্তারিত।

ব্যবসায়ীদের জন্য দারুণ প্রকল্প কেন্দ্র সরকারের

যারা নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করতে চান তাদের জন্যই কেন্দ্রের তরফ থেকে চালু করা হয়েছিল এই প্রকল্প। সেক্ষেত্রে যোগ্য বিক্রেতাদের ৩০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট সীমা সহ একটি ইউপিআই সংযুক্ত RuPay ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। এমনকি এখনও পর্যন্ত ২৭,০৭৭টি ক্রেডিট কার্ড অনুমোদন করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আর এই প্রকল্পের আওতায় মোট ৬২৯৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলেও জানাচ্ছে পিআইবির একটি সূত্র।

এর পাশাপাশি হকারদের পরিকাঠামো এবং জীবিকার উন্নতির জন্য দেশজুড়ে মোট ৫০টি স্ট্রিটফুড হাবগড়ে তোলা হবে এই প্রকল্পের আওতায়। পাশাপাশি প্রতিটি হাবের জন্য শহরগুলি ৪ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। যার মধ্যে হকারদের এলাকা ঘোষণার জন্য অতিরিক্ত আরও ২৫ লক্ষ টাকা অন্তর্ভুক্ত থাকবে। প্রথম পর্যায়ে পরিষেবা জোরদার করার উদ্দেশ্যে পথ বিক্রেতা, ব্যাংক এবং নগর ও স্থানীয় সংস্থাগুলিকে একত্রিত করে ঋণ প্রদান করা হবে।

আরও পড়ুন: ছিল প্রচুর বোমা মজুত! বারুইপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি

কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?

কেন্দ্র সরকারের পিএম স্বনিধি যোজনায় সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে নিজের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে পিএম স্বনিধির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর লগইন অপশনটিতে ক্লিক করে নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করুন।
  • এরপর সফলভাবে লগইন করে আপনার ভেন্ডর ক্যাটাগরি বেছে নিন।
  • এরপর আপনার ভেন্ডিং সার্টিফিকেট নম্বর ইনপুট করুন।
  • এরপর স্ক্রিনে আসা আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, ব্যবসার বিবরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে ইনপুট করুন।
  • এরপর আধার কার্ডের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করুন।
  • এরপর আপনি যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চান সেটিকে তালিকা থেকে বেছে নিন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট করুন।

তবে এর জন্য নিজের আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক এবং ভেন্ডিং সার্টিফিকেট প্রয়োজন পড়বে।