সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের মাঝামাঝি সময়ে মূল্যবান ধাতুর (Gold Price) বাজারে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা। আজ সোনা এবং রুপোর দাম বেশ খানিকটা বেড়েছে। গত কয়েক দিয়ে দাম কমার পর আজ এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের যে নতুন করে ভাবাবে তা বলার অপেক্ষা রাখে না। আপনি যদি গয়না বা সোনা-রুপোয় বড় বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই রেট জেনে নেওয়া জরুরি। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,৪০০ টাকায় (+৩০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৯,৯৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,১০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪০,০০০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৩,০০০ টাকায় (+৩০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৬৮০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৮৩০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৭৩০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৫১০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৫১০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৬৬০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৫৬০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৪,৬৫০ টাকায় (+১৯৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।
আরও পড়ুন: ভারত থেকে হঠাৎ ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, প্রকাশ্যে এল বিস্ফোরক কারণ
ফের বাড়ল সোনা, রুপোর দাম
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৫ হাজার ১০০ টাকা। আজ ৩০০ টাকা দাম বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা। গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা। আজ দাম বেড়েছে ৩০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার টাকা। পাশাপাশি গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকায়। আজ দাম বেড়েছে ১৯৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৬৫০ টাকা।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।










