Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • Newউচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • সোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
টাকা পয়সা

সুদের হার বাড়বে PPF ও সুকন্যা সমৃদ্ধি যোজনায়! কতটা?

Bikram Banerjee

Published: March 12, 2026

subscribe
Sukanya samriddhi yojana and PPF Interest Rate Hike update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে বিনিয়োগকারীদের (PPF Interest Rate Hike)। দেশের সাধারণ মধ্যবিত্ত মানুষের মুখের হাসি ফুটিয়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) বা SSY এর মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বাড়িয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকার। কয়েকটি সূত্র মারফত খবর, আসন্ন ত্রৈমাসিকের শুরুতেই এই সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার নিয়ে বড়সড় ঘোষণা দিতে পারে নরেন্দ্র মোদি সরকার। অনেকেই মনে করছেন, এবার হয়তো ছোট হলেও পরিবর্তন আসতে পারে PPF এর মতো সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে।

এই কারণে বাড়তে পারে সুদের হার

সরকারি বন্ডের ইল্ড বা আয়ের উপর নির্ভর করে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার। বিগত দিনগুলিতে দেশের শীর্ষ ব্যাঙ্ক বা RBI মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রেপো রেট উচ্চস্তরে আটকে রেখেছে। যার জেড়ে সুদের বাজার ঊর্ধ্বমুখী। একাধিক রিপোর্ট অনুযায়ী, দেশের বহু প্রাইভেট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সহ অন্যান্য একাধিক স্কিমে সুদের হার বাড়ানো শুরু করেছে। এদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর বর্তমান সুদের হার বছরে 7.1 শতাংশ।

বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, সরকারি বন্ডের হার বেড়ে গেলে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারও বেড়ে যাবে। তাছাড়াও আবেদনকারীদের দীর্ঘদিনের অভিযোগকে সামনে রেখে এবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো গুরুত্বপূর্ণ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারে সরকার। আপাতত সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আসন্ন ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার 0.3 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এখানে বলে রাখা প্রয়োজন এই মুহূর্তে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার 8.2। সেটা 8.5 শতাংশ স্পর্শ করতে পারে বলেই আশা করছেন অনেকে।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপ শেষ করে বিশ্রামে চলে যাচ্ছেন ভারতীয় T20 দলের আসল প্লেয়ার!

প্রসঙ্গত, বাজার বিশেষজ্ঞদের বেশিরভাগেরই দাবি, আসন্ন দিনগুলিতে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াতে একপ্রকার বাধ্য। এর অন্যতম কারণ এতদিন ধরে বিনিয়োগকারীরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর মতো প্রকল্পগুলিতে কম সুদ নিয়ে চিন্তিত ছিলেন। এবারেও যদি সুদের হারে পরিবর্তন না আসে সে ক্ষেত্রে সাধারণ মানুষ সরকারি বন্ড বা PPF এর মতো প্রকল্পের খাতা থেকে নিজেদের অর্থ সরিয়ে নিয়ে শেয়ার বাজার বা স্টক মার্কেটে বিনিয়োগ করার দিকে পা বাড়াবেন। সেই আশঙ্কা নিয়েই হয়তো বাড়তে পারে সুদের হার।

আরওInvestmentPublic Provident FundSukanya Samriddhi Account

আরও খবর

মমতার ডাকা সাংসদদের বৈঠকে অনুপস্থিত দেব, কোয়েল, বাবুলরা! দলে ভাঙন?
ফিরিয়ে দিতে হবে চিটফান্ডের টাকা, রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের
পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের পদোন্নতির তোড়জোড় শুরু, নবান্নে রিপোর্ট জমার নির্দেশ
এবার থেকে ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত! মা ক্যান্টিনের মেনুতে বড় বদল
প্রতীক্ষার অবসান, পুনরায় হাবড়া-নৈহাটি রুটে চালু হচ্ছে WBTC-র বাস, কবে থেকে?
থাকবে আপনার চিকিৎসার সমস্ত তথ্য, আসছে ABHA কার্ড, কী সুবিধা মিলবে?
গরমের ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছের ‘মিনি প্যারাডাইস’, শরীর মন দুই হবে ঠান্ডা
সকাল সকাল বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল?

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar)আজকের রাশিফল (Aajker Rashifal)সোনার দাম (Gold Rate)রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া