ফের ৫০০ টাকার নোট বদলাতে বলছে RBI? মিলল বড় খবর

Published:

Reserve Bank of India

সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ার দুনিয়া কখন কী খবর ছড়িয়ে পড়ে তার কোনও ঠিক ঠিকানা নেই। এমনকি সত্য মিথ্যা যাচাই না করেই অনেকে অনেক কিছু বিশ্বাস করে নেয়। সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) নাকি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলানোর জন্য নতুন নিয়ম জারি করছে। আদৌ কি তাই?

কী দাবি করা হচ্ছে ভাইরাল মেসেজে?

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে। আর সেখানে দাবী করা হচ্ছে যে, সাধারণ মানুষ তাদের কাছে থাকা পুরনো ৫০০ বা ১০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে পারবে। এমনকি এই বার্তার সঙ্গে বেশ কিছু সন্দেহজনক লিঙ্ক শেয়ার করা হচ্ছে। যা দেখে অনেকে বিভ্রান্তের মধ্যে পড়ছে।

ফ্যাক্ট চেক করল পিআইবি

তবে গুজব ছড়িয়ে পড়তেই বিষয়টি খতিয়ে দেখার জন্য মাঠে নামে কেন্দ্রীয় তথ্য যাচাই সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো। তারা তাদের ফ্যাক্ট চেক করে স্পষ্ট জানিয়ে দেয় যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এরকম কোনও নির্দেশিকা জারি করেনি। আর পুরনো ৫০০ বা ১০০০ টাকার নোট বদলানোর কোনও বিশেষ সুযোগ বা নিয়মও এখন কার্যকর নেই। ভাইরাল স্ক্রিনশট বা মেসেজগুলি মানুষকে প্রতারিত করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: প্রথম দুয়ে আদানি-আম্বানি, দেশের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকায় বাকিরা কারা?

এমনকি সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ক্লিকবেইট খবরের পেছনে বড়সড় জালিয়াতি চক্র থাকতে পারে। অনেক ক্ষেত্রে লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। বিশেষ করে নির্বাচনের মুখে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই এরকম খবর ছড়ানো হচ্ছে। তাই অবশ্যই কোনও তথ্য বিশ্বাস করার আগে বিশ্বস্ত সূত্র থেকে তা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।