মাত্র ১১০ টাকায় কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যান পুরী, রইল সম্পূর্ণ গাইড

Published:

Puri Train

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম প্রধান জনপ্রিয় পবিত্র তীর্থক্ষেত্র পুরী ধাম (Puri)। সারা বছরই ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার দর্শন করতে ওড়িশার এই সমুদ্র নগরীতে ঘুরতে যান রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত জগন্নাথ দেবের দর্শন করতে পুরী অসেন। বিশেষ করে কলকাতা থেকে প্রতিবছর বহু মানুষ পরিবারকে নিয়ে জগন্নাথ ধাম দর্শন করতে এবং ছুটি কাটাতে পুরী ঘুরতে যান। তবে এমন অনেকেই রয়েছেন, যাঁরা বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে অন্যান্য এক্সপ্রেস ট্রেনের টিকিটের পেছনে মোটা টাকা খরচ না করে অল্প খরচে পুরী ভ্রমণ করতে চান (Kolkata-Puri Train)। তাঁদের জন্যই আজকের প্রতিবেদন।

মাত্র 110 টাকায় কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যান পুরী

কলকাতা থেকে আরামে পুরী যাওয়ার জন্য বেশ কিছু জনপ্রিয় ট্রেন রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য বন্দে ভারত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস। তবে এসব ট্রেনে আরামদায়ক ভ্রমণের জন্য গুনতে হয় মোটা টাকা। তাই যদি একেবারে নামমাত্র খরচে কলকাতা থেকে পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, অথচ ব্রেক জার্নি করতে ইচ্ছুক, তাঁদের জন্য আজকে রইল কলকাতা থেকে জগন্নাথ ধাম অর্থাৎ পুরী যাওয়ার একটি লোকাল ট্রেনের খোঁজ। যদিও এক ট্রেনে পুরী যেতে পারবেন না আপনি। তাহলে কীভাবে?

কলকাতা থেকে 110 টাকা খরচ করে পুরী যেতে চাইলে হাওড়া স্টেশন থেকে বিকেল 4টে 50 মিনিটের 68007 হাওড়া-জলেশ্বর মেমু লোকাল ধরে প্রথমে পৌঁছতে হবে জলেশ্বর স্টেশনে। হাওড়া থেকে বিকেলে ট্রেন ছেড়ে জলেশ্বর স্টেশনে পৌঁছোবে রাত ন’টা নাগাদ। এরপর জলেশ্বর স্টেশন থেকে জলেশ্বর-পুরী মেমু লোকাল ধরতে হবে আপনাকে। তবে সেই ট্রেন ভোরে হওয়ায় স্টেশনে বা স্টেশনের আশেপাশে কোনও লজ ভাড়া করে রাতটুকু কাটাতে পারেন।

আরও পড়ুন: কলকল করে বয়ে চলেছে দাবাইখোলা নদী, পুজোর ছুটিতে ঘুরে আসুন পালাতোদে

জলেশ্বর স্টেশনে রাত কাটিয়ে ভোর 4টে 50 মিনিটের জলেশ্বর-পুরী মেমু লোকাল ধরে পৌঁছে যান পুরী জংশনে। এই ট্রেন আপনাকে নামিয়ে দেবে দুপুর 12টা 35 মিনিট নাগাদ। ট্রেনটিতে 7 ঘন্টা 45 মিনিটের জার্নি হবে আপনার। এবার আসা যাক টিকিটের প্রসঙ্গে। হাওড়া স্টেশন থেকে জলেশ্বর পর্যন্ত পৌঁছতে লোকাল ট্রেনে ভাড়া পড়বে 45 টাকা। এরপর জলেশ্বর স্টেশন থেকে পুরী স্টেশন পর্যন্ত পৌঁছতে ভাড়া পড়বে 65 টাকা। সবমিলিয়ে, 110 টাকায় একটু ব্রেক জার্নি করে কলকাতা থেকে পৌঁছে যাবেন জগন্নাথের শহর পুরীতে।

আরও Kolkata Puri Travel