বেড়েই চলেছে ডার্ক সার্কেলের সমস্যা! পার্লারে নয়, বাড়িতেই করে নিন যত্ন

Published:

Home Remedies For Dark Circle

প্রীতি পোদ্দার, কলকাতা: সারাদিনের কাজের ব্যস্ততায় সঠিক ঘুম একদমই সম্ভব হয় না। আর তাতেই বাড়তে থাকে মানসিক চাপ এবং তার সরাসরি প্রভাব পরে শরীরে। চোখে (Eye) সারাক্ষণ ক্লান্তির ছাপ, তলায় কালি (Dark Circle) পরে যায়। পাশাপাশি ত্বকে বার্ধক্যের ছাপও যেমন পরে ঠিক তেমনই কম বয়সে সূক্ষ্ম বলিরেখা দেখা যায়। তাই চোখের বাড়তি যত্ন নিতে মেনে চলুন বেশ কিছু ঘরোয়া উপায়(Home Remedies For Dark Circle)। দেখবেন এক সপ্তাহের মধ্যেই চোখের তলার কালি ভাব কেটে যাবে। এক নজরে জেনে নিন বিস্তারিত।

কফির বরফ

চোখের তলায় কালি দূর করতে যে উপাদান সবচেয়ে বেশি কার্যকর সেটি হল কফির তৈরি বরফ। এটি দিয়ে প্রতিদিন যদি চোখের চারিধারে মালিশ করেন তাহলে খুব শীঘ্রই চোখের তলায় কালিভাব দূর হয়ে যাবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণ জল এবং তার সঙ্গে কফির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বরফের ট্রে-র মধ্যে সেটি ঢেলে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখুন, পরের দিন সেই বরফ ব্যবহার করুন।

অ্যালোভেরা জেল

ত্বকের যত্নের ক্ষেত্রে অ্যালোভেরা জেলের ভূমিকা দারুণ। বাড়িতে যদি অ্যালোভেরা জেলের গাছ বা ঘৃতকুমারী গাছ থাকলে তার একটি ডাল কেটে নিতে হবে। এরপর খোসা ছাড়িয়ে রসটা বের করে নিতে হবে। যদিও আজকাল অনেক কোম্পানি অ্যালোভেরা জেল বানাচ্ছে সেগুলিও ব্যবহার করা যেতে পারে। এই অ্যালোভেরা জেলের সঙ্গে জল মিশিয়ে বরফ বানিয়েও চোখের চারপাশে ব্যবহার করা যায়।

আরও পড়ুন: বৃষ্টির দিনে বাইক চালানো দুষ্কর! বেরানোর আগে মেনে চলুন এই টিপস

পর্যাপ্ত ঘুম

শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ভালো করে ঘুমোতে হবে। কারণ ঘুন যদি ঠিকভাবে না হয় তাহলে চোখের তলায় মোটা কালি পড়ে যাবে। এছাড়াও শরীর এবং ত্বকের যত্ন রাখতে হলে বেশি করে জল খেতে হবে। কারণ পর্যাপ্ত জল পান না করলে চুল, ত্বক এবং চোখের সমস্যা হয়। দিনে অন্তত ৩-৪ লিটার জল পান করা খুব জরুরি।

বন্ধ জাঙ্ক ফুড খাওয়া

অনেকেই প্রায় প্রতিদিনই বাইরের ভাজাভুজি, বার্গার, পিৎজা জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকেন, আসলে এই খাবারগুলো অজান্তেই শরীরে ব্যাপক ক্ষতি করছে। শুধু তাই নয় চোখেরও একাধিক সমস্যা তৈরি করছে। তাই এসব খাবার খাওয়া বন্ধ করে বেশি পরিমাণে বাড়িতে বানানো হেলথি খাবার খাওয়া বেশ জরুরি। এছাড়াও ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করলেও চোখের ফোলা ভাব, লালচে ভাব এবং ক্লান্তির ছাপ দূর হবে।

Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের উপর নির্ভরশীল। তাই এই টিপসগুলো ব্যবহার করার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও Dark Circle Eye