মেঝে, টাইলসের জেদি দাগ হবে সাফ! বাড়িতেই বানিয়ে ফেলুন এই বিশেষ লিকুইড ক্লিনার

Published:

Homemade Liquid Cleaner

অনন্যা সরকার, কলকাতা: অনেকেই তাঁদের বাড়ির টাইলস চকচকে করতে বা মেঝে পরিষ্কার করতে, দামী তরল ক্লিনার (Liquid Cleaner) ব্যবহার করেন। এই রাসায়নিক তরল হয়তো সঙ্গে সঙ্গে আপনার টাইলস ও মেঝে চকচকে করে তুলতে সক্ষম, কিন্তু কিছুদিন পরেই এর সৌন্দর্য ম্লান হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে, যে কেউ বাড়িতেই এগুলো পরিষ্কার করার জন্য লিকুইড ক্লিনার তৈরি করে নিতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে এই তরল তৈরি করতে কোনো অতিরিক্ত উপকরণের প্রয়োজন হবে না। রান্নাঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়েই এটি তৈরি করে নেওয়া যাবে। আর এর ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন। কীভাবে বানাবেন এই তরল ক্লিনার, আসুন জেনে নেওয়া যাক। 

কার্যকরী লিকুইড ক্লিনার বানানোর পদ্ধতি

বাড়িতে দেশি তরল ক্লিনার তৈরি করতে হলে একটি বাটিতে কিছুটা জল নিয়ে এতে যেকোনো সাবান মেশাতে হবে। এরপর লাগবে কিছুটা ছাই। যদি দোকানে ছাই না পাওয়া যায়, তবে গুঁড়ো গোবরও চলতে পারে। তারপর ৪ থেকে ৫টি লেবু কেটে সেই রস যোগ করতে হবে ওই মিশ্রণে। লেবুর রস মেশানোর পর, গোবর বা ছাই যোগ করতে হবে।

এই মিশ্রণটি একটি বাটিতে ঢেলে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যে তরল পাওয়া যাবে, তা একটি বাটিতে বা স্প্রে বোতলে সংরক্ষণ করতে পারেন, এতে ব্যবহার করা সহজ হবে। এটিকে স্প্রে বোতলে ভরে যখন ইচ্ছে টাইলসের ওপর স্প্রে করতে পারেন অথবা একটি বাটিতে রেখে স্ক্রাবারের সাহায্যেও টাইলস ঘষে পরিষ্কার করতে পারেন।

আরও পড়ুন: কাকির গয়না চুরি করে সেই টাকায় কেনা থার গাড়ির পুজোয় তাঁকেই আমন্ত্রণ, গ্রেফতার ভাইপো

এই লিকুইড ক্লিনার দিয়ে ঘষার পর দেখবেন টাইলসগুলো নতুনের মতো জেল্লা ফিরে পাচ্ছে।  তারপর, এটিকে জল দিয়ে ধুয়ে ফেলুন। পরিষ্কার হয়ে গেলে, টাইলসগুলো আবার আগের মতোই ঝকঝক করবে। এই তরলটি বানানোর পর ৭ থেকে ৮ দিন ব্যবহার করা যায়। তবে, এটিকে শুধু টাইলস পরিষ্কার করার জন্যই নয়, মেঝে এমনকি বাসনপত্র সাফ করার জন্যও ব্যবহার করতে পারেন। বাড়িঘরকে পরিষ্কার ও ঝকঝকে করে তোলার জন্য দামী প্রোডাক্টের প্রয়োজন হয় না। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই তরল ক্লিনার।

google button