এই চার ধরণের মানুষকে কখনও বলবেন না নিজের আয় ও সমস্যা, পরামর্শ আচার্য চাণক্যের

Published:

Chanakya Niti

অনন্যা সরকার, কলকাতা: আচার্য চাণক্য প্রাচীন ভারতের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। এই মহান পণ্ডিতের নীতি শাস্ত্র (Chanakya Niti) শত শত বছর আগেও যেমন প্রাসঙ্গিক ছিল, আজকের আধুনিক যুগে দাঁড়িয়েও ঠিক তেমনই রয়েছে। আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে জীবনকে সফল, সমৃদ্ধ ও নিরাপদ করে তোলার জন্য বহু পরামর্শ দিয়েছেন। তাঁর একটি অন্তর্দৃষ্টি বলে মানুষের জীবনে এমন অনেক গোপনীয় বিষয় রয়েছে, যা সকলের কাছে প্রকাশিত হলে ওই ব্যক্তির জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। কোন কোন বিষয়ে কাউকে জানানো উচিত নয়? ব্যক্তিগত কথা কাদের সাথে একেবারেই ভাগ করে নেওয়া উচিত নয় – তা আচার্য চাণক্য জানিয়ে গেছেন। চলুন এবিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। 

কাউকে জানাবেন না জীবনের এই গোপন কথা

চাণক্য নীতি অনুসারে, কোনো ব্যক্তির কখনই তার সম্পদ, উপার্জন, আর্থিক অবস্থা বা ব্যক্তিগত সমস্যার কথা কারও সাথে ভাগ করা উচিত নয়। আমাদের চারপাশেই এমন কিছু মানুষ আছেন, যারা এই দুর্বলতা বা গোপনীয়তার সুযোগ নিয়ে বড়সড় ক্ষতি করে দিতে পারে। চাণক্য নীতিতে এরকম চার ধরনের মানুষের কথা বলা হয়েছে, যাদের সাথে আর্থিক অবস্থা ও সমস্যা কখনই ভাগ করা উচিত নয়। এরা হলেন – 

আরও পড়ুন: লাস্ট ডেট পেরিয়ে গেছে তবু হয়নি LPG-র e-Kyc, কী হবে এরপর? জানুন

১. বিদ্বেষী ও ঈর্ষাপরায়ণ ব্যাক্তি 

প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে, যারা বাহ্যিকভাবে ভালো ব্যবহার করলেও, গোপনে আপনার উন্নতিতে ঈর্ষা করে। আচার্য চাণক্যের মতে, আপনার আয়ের উৎস, উপার্জন বা লাভের তথ্য এমন ঈর্ষাপরায়ণ মানুষদের সাথে কখনও ভাগ করা উচিত নয়। যখনই তারা আপনার আর্থিক অবস্থা বা সাফল্যের কথা জানতে পারবে, তখন তারা হয় আপনাকে মানসিকভাবে হয়রান করার চেষ্টা করে অথবা আপনার অগ্রগতিতে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে।

২. নির্বোধ বা অবিবেচক ব্যক্তি

আচার্য চাণক্য বলেন, একজন বুদ্ধিহীন ব্যক্তির কোনো ভালো মন্দের জ্ঞান থাকেনা তারা কোন বিষয়ই গভীরভাবে উপলব্ধি করতে পারে না। তাছাড়া এরা তথ্য গোপন করে রাখার গুরুত্ব বোঝেনা। আপনি যদি এরকম ব্যক্তিকে আপনার গোপন তথ্য বা সমস্যার কথা জানান, তাহলে তারা হয়তো অজান্তেই সেই তথ্য অন্যদের কাছে প্রকাশ করে ফেলতে পারে, যা পরে আপনার বিরুদ্ধেই যেতে পারে এবং সমাজে আপনার সম্মান নষ্ট হতে পারে। 

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর জনপ্রিয়তায় আড়ালে চলে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান!

৩. স্বার্থপর প্রকৃতির বা প্রতারক ব্যক্তি

জীবনে চলার পথে এমন বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, যারা কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করার কথাই ভাবে। চাণক্য তাঁর নীতি শাস্ত্রে বলছেন, এই ধরনের মানুষ কখনোই আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী হতে পারেনা। আপনি যদি এদের সঙ্গে আপনার আর্থিক অবস্থা, সঞ্চয় বা কোনও গোপন সমস্যার কথা ভাগ করে নেন, তাহলে তারা এর সুযোগ নিতে পারে। দরকারের সময় আপনি এদের পাশে পাবেন না অথচ তারা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। 

৪. অতিরিক্ত সমালোচনাকারী  বা নিন্দুক ব্যক্তি

এমন অনেক মানুষ আছেন যারা সবকিছুতেই কারও দোষ খোঁজার চেষ্টা করেন। এই ধরনের নেতিবাচক ব্যক্তিদের কাছে নিজের সমস্যার কথা জানালে, তারা আপনাকেই উপহাসের পাত্র বানাতে পারেন। তারা আপনার উপার্জন, সাফল্য কিংবা ব্যর্থতা সম্পর্কে অপরের কাছে নিন্দে করতে পারেন। চাণক্য তাঁর নীতি শাস্ত্রে এরকম মানুষদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন।