স্মার্ট মিটারে ১,০০০ টাকা রিচার্জ করলে কতদিন থাকবে বিদ্যুৎ সংযোগ! দেখুন হিসাব

Published:

Smart Meter Recharge

অনন্যা সরকার, কলকাতা: ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে প্রচলিত মিটারের বদলে ডিজিটাল প্রি-পেইড স্মার্ট মিটার (Pre-Paid Smart Meter) বসানোর কাজ শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গেও পুরোপুরিভাবে স্মার্ট মিটার (Smart Meter, Electricity) চালু করার ঘোষণা করেছে সরকার। প্রি-পেইড মিটারগুলির বিশেষত্ব হল এগুলিতে মোবাইল রিচার্জের মতো আগে থেকে টাকা ভরানোর নিয়ম রয়েছে। পর্যাপ্ত টাকা না থাকলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিদ্যুত সংযোগ। তবে যারা নতুন স্মার্ট মিটার লাগিয়েছেন বা লাগানোর পরিকল্পনা করছেন তাদের মনে প্রশ্ন থাকে ১০০, ৫০০ বা ১,০০০ টাকার রিচার্জে কতদিন বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায়? আসুন দেখে নিই হিসাবটা। 

১০০ টাকার রিচার্জে কতদিন চলবে স্মার্ট মিটার?

বেশিরভাগ গ্রাহকই ১০০ বার ২০০ টাকার রিচার্জ করান, যা অল্প কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায়। এর ফলে তাদের মনে হয় মিটার বেশি রিডিং দেখাচ্ছে বা ভুলভাবে তাদের টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এই ধারণা ভ্রান্ত। আসলে প্রতিদিন স্মার্ট মিটারের জন্য একটি ফি কাটা হয় এবং তার সাথে থাকে মিটার চার্জিংয়ের খরচও। 

আপনার যদি স্মার্ট মিটার থাকে এবং প্রতিদিন ৩ থেকে ৪ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে ১০০ টাকার রিচার্জ খুব বেশি দিন টিকবে না। কেননা বিদ্যুতের দামের পাশাপাশি দিতে হয় একটি ফিক্সড ফি, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ শুল্ক, ফিক্সড চার্জ এবং স্মার্ট মিটার সম্পর্কিত আরো কিছু ফি। আর এই নির্দিষ্ট চার্জটি প্রতিদিন কাটা হয়, বিদ্যুৎ ব্যবহার না করলেও। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ১০০ টাকার রিচার্জ দুই তিন দিনের মধ্যেই ফুরিয়ে যায়। তাই বারংবার কম টাকার রিচার্জ করে যেতে হয়।

আরও পড়ুনঃ বাবার অকাল মৃত্যু, মায়ের ক্যান্সার, মনোবল না হারিয়ে UPSC ক্র্যাক করে IAS অনিমেষ

অন্যদিকে, যদি একবারে ১,০০০ টাকা রিচার্জ করা হয় তাহলে দিন প্রতি ৩ থেকে ৪ ইউনিট খরচ ধরলে, প্রায় ৩০ থেকে ৩২ দিন চলতে পারে। অর্থাৎ, এক মাস প্রায় নিশ্চিন্তে থাকা যায়। তবে বাড়িতে এয়ার কন্ডিশনিং মেশিন গিজার বা বেশি বিদ্যুৎ খরচ করে এরকম যন্ত্রের ব্যবহার হলে এই মেয়াদ কিছুটা কমতে পারে। বারংবার কম টাকার রিচার্জ করলে, সেটা গ্রাহকের জন্য অসুবিধার হতে পারে। বারবার মিটার চেক করা এবং পেমেন্ট করার মত ঝামেলাগুলি পোহাতে হয়। তাই দৈনিক বিদ্যুৎ খরচের হিসেব করে একবারে ১৫ দিন বা ৩০ দিনের জন্য রিচার্জ করে রাখা অনেকটাই সুবিধাজনক।