সহেলি মিত্র, কলকাতা: আপনিও যদি একজন ইপিএফও-র (Employees’ Provident Fund Organisation) সদস্য হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। বেশ কিছু সময় ধরে সদস্যের বর্তমানে একটাই প্রশ্ন ছিল যে কবে থেকে এটিএম কিংবা ইউপিআই এর মাধ্যমে পিএফ এর টাকা তোলা যাবে। এই বিষয়ে এবার দুর্দান্ত সুখবর শোনালো কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। জানানো হল এই মাস অর্থাৎ জুন মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে। সরকার বেশ কয়েক মাস ধরে EPFO 3.0 ডিজিটাল প্ল্যাটফর্মে এই ফিচার নিয়ে কাজ করছে।
বিরাট সুখবর শোনাল EPFO
রিপোর্ট অনুযায়ী, এখন সমস্ত টেস্টিং সম্পন্ন হওয়ায় শ্রম মন্ত্রক ঘোষণা করেছে যে, কর্মচারীরা শীঘ্রই ইউপিআই এবং এটিএম-এর মাধ্যমে ঝামেলা ছাড়াই তাদের পিএফ-এর টাকা তুলতে পারবেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে, এই নতুন উন্নত সিস্টেমটির পরীক্ষা সম্পন্ন হয়েছে। সরকার শীঘ্রই এটি চালুর তারিখ এবং নতুন নির্দেশিকা ঘোষণা করবে। এর ফলে এখন থেকে অধিকাংশ কর্মচারীর পিএফ-এর আবেদন দ্রুত নিষ্পত্তি হবে।
জুন থেকেই টাকা তোলা যাবে?
বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে জুন মাসের শেষ নাগাদ UPI এবং ATM -এর মাধ্যমে ইপিএফও থেকে টাকা তোলা শুরু হতে পারে। ব্যবহারকারীরা ইউপিআই এবং এটিএম ব্যবহার করে তাদের পিএফ ব্যালেন্সের ৭৫% পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে তুলে নিতে পারবেন। কর্মচারীদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হলো টাকা তোলার সীমা নিয়ে।
আরও পড়ুনঃ বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছোল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, সেরার মুকুট পেল কে?
প্রশ্নটি হলো, এটিএম কার্ড ঢুকিয়ে কি পুরো পিএফ তোলা যাবে? উত্তর হলো, না। নিরাপত্তার কারণে, অ্যাকাউন্টধারীরা এটিএমের মাধ্যমে তাদের মোট পিএফ ব্যালেন্সের সর্বোচ্চ ৭৫% পর্যন্ত তুলতে পারবেন। ইউপিআই-এর ক্ষেত্রে এই সীমা ৫০% হতে পারে। তবে, অবসর, অক্ষমতা বা চাকরি হারানোর মতো পরিস্থিতিতে ১০০% পিএফ তোলার নিয়ম আগের মতোই রয়েছে।










