বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পিছোল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, সেরার মুকুট পেল কে?

Published:

IIT Kharagpur

প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্বসেরা র‍্যাঙ্কিংয়ে এবার পিছোল যাদবপুর (Jadavpur University) ও কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)! গতবারের তুলনায় অনেকটাই নিচে নেমে গেল স্কোর। জানা গিয়েছে, এবার ভারতের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ছিনিয়ে নিয়েছে খড়্গপুরের IIT (IIT Kharagpur)। প্রকাশ্যে এল বড় আপডেট। স্কোরিং বোর্ড দেখে মাথায় হাত পড়ুয়াদের।

পিছিয়ে গেল যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এর সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে এগিয়ে এসেছে খড়্গপুরের IIT। ২০৫ তম স্থান অধিকার করে নিয়েছে বিশ্বে নজির গড়েছে এই বিশ্ববিদ্যালয়। এইমুহুর্তে ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় চার নম্বরে আছে খড়্গপুরের IIT। গতবার এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২১৫ নম্বরে ছিল। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৭২১ থেকে ৭৩০ নম্বর স্তরের মধ্যে অবস্থান করছে। ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ২৩ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতবার যেখানে ছিল ২০ নম্বর স্থান।

নজর কাড়ল IIT দিল্লির র‍্যাঙ্কিংও

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও নিম্নমুখী। গতবার কলকাতা বিশ্ববিদ্যালয় যেখানে ৭৭১-৭৮০ নম্বর স্তরে ছিল, এবার এই প্রতিষ্ঠানটি নেমে গিয়েছে ৯০১-৯৫০ নম্বর স্তরে। অর্থাৎ ২৬তম স্থান থেকে ৩৩তম স্থানে নেমে এসেছে। অন্যদিকে গতবারের তুলনায় IIT দিল্লির র‍্যাঙ্কিংও বেশ ভালো ফলাফল করেছে। ১২৩ নম্বর থেকে এবার সেই শিক্ষাপ্রতিষ্ঠান ১১৮ নম্বরে উঠে এসেছে। এছাড়াও ভারতের অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে IIT বম্বে এবং IIT মাদ্রাজ যৌথভাবে ১৩৪তম স্থান অধিকার করেছে।

আরও পড়ুন: রেড রোডেই হবে যোগ দিবস, বিকল্প পথ তৈরির জন্য পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় দিল্লি বিশ্ববিদ্যালয় ৩২২তম, IIT রুরকি ৩৩৫তম এবং IIT কানপুর, আইআইএসসি বেঙ্গালুরুর মতোই ২২১ তম স্থান অধিকার করেছে। পাশাপাশি শুলিনী ইউনিভার্সিটি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস ৪৫২তম স্থানে জায়গা করে নিয়েছে। এছাড়াও তালিকা অনুযায়ী, আন্না বিশ্ববিদ্যালয় ৪৭০তম স্থানে এবং গ্রেটার নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় ১২০১ থেকে ১৪০০ নম্বর স্তরের মধ্যে অবস্থান করছে।