এইদিন থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026 সেল, তারিখ ঘোষণা

Published:

Big Billion Days

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা অনলাইনে কেনাকাটা পছন্দ করেন, তাদের জন্য এই পুজোর সময়টা একেবারে সেরা সুযোগ। কারণ, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ সেলের (Big Billion Days) পাশাপাশি অ্যামাজনেও মেলে বাম্পার অফার। এমনকি অনেকে গোটা বছর অপেক্ষা করেন শুধুমাত্র এই অফারের জন্যই। সামনেই দুর্গাপুজো। হাতেগোনা আর এক মাসের কিছুটা বেশি সময় বাকি। আর উৎসবের মরশুম শুরু হতেই দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যেই অফার দেওয়া শুরু করেছে। তবে কবে থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৬?

এইদিন থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ

উৎসবের মরশুমে প্রতি বছর পুজোর কয়েকটা দিন আগে থেকেই ফ্লিপকার্টে এই সেল শুরু হয়, যেখানে মোবাইল ফোনের পাশাপাশি জামাকাপড় বা অন্যান্য প্রোডাক্ট এমআরপি-র তুলনায় অনেক কম দামে পাওয়া যায়। এমনকি অনেকে ফোন কেনার জন্য এই সময়টির অপেক্ষা করে থাকেন। তবে একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এ বছর অর্থাৎ ২০২৬ সালে বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে আগামী ৯ অক্টোবর থেকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, যেখানে বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৬-র ব্যানারও দেখা যাচ্ছে। আর সেখানেই উল্লেখ রয়েছে, ৯ অক্টোবর থেকে এই সেল শুরু হবে।

জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব তাঁর এক্স হ্যান্ডেল থেকে মোবাইল অ্যাপের এই স্ক্রিনশটটি শেয়ার করেছেন। এমনকি সেখানে বিগ বিলিয়ন ডেজের লাইভ ব্যানার দেখানো হচ্ছে। আর সেখানেই সেলের তারিখ উল্লেখ রয়েছে। ওই পোস্টে অভিষেক লিখেছেন, “আমি আশা করছিলাম ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ২০২৬ এর সেপ্টেম্বরের ২২ তারিখের দিকে শুরু হতে পারে। তবে ফ্লিপকার্ট তারিখ হিসেবে ৯ অক্টোবর ঘোষণা করেছে।” এমনকি তিনি আরও জানিয়েছেন, প্লাস সদস্যদের জন্য আর্লি অ্যাক্সেস ৮ অক্টোবর থেকে শুরু হবে। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্লিপকার্টের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ৬ বছর পর বদলাচ্ছে নিয়ম! UPI পেমেন্টে দিতে হবে এক্সট্রা চার্জ?

পাশাপাশি ওই ব্যানারে আরও উল্লেখ রয়েছে, এই সেলে অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডে ১০% ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে। তবে প্রতি বছরের ন্যায় এবারও গ্রাহকরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে স্মার্টফোন, ফ্যাশন, জামাকাপড় বা অন্যান্য ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ছাড় ও বিশেষ ডিল পাবেন। পাশাপাশি মাসিক কিস্তি বা ইএমআই-র মাধ্যমেও বিল মেটানো যাবে। সবচেয়ে বড় ব্যাপার, এবার স্যামসাং, অ্যাপল, রিয়েলমি, শাওমি, ভিভোর মতো প্রধান ব্র্যান্ডগুলির ফোনের দাম অনেকটাই কমতে পারে।