অনন্যা সরকার, কলকাতা: দেশের চিকিৎসা ব্যবস্থা (Healthcare System of India) নিয়ে অনেক সময় নাগরিকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। সরকারি হাসপাতালের অপর্যাপ্ত বেড, দুর্বল পরিকাঠামো কিংবা বেসরকারি হাসপাতালের মাত্রছাড়া বিলে জর্জরিত থাকেন মানুষ। কিন্তু এই ভারতেরই চিকিৎসা ব্যবস্থার প্রশংসা শোনা যায় অনেক বিদেশি নাগরিকদের মুখে। সম্প্রতি এদেশের চিকিৎসা ব্যবস্থা ও খরচ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এক ফরাসী মোটরসাইকেল ভ্লগার (French Motorcycle Vlogger)। প্রায় ৪৭ হাজার টাকা খরচ করে তিনি তার অস্ত্রোপচার করিয়েছেন ভারতেরই একটি হাসপাতালে।
এত কম খরচে অস্ত্রোপচার দেখে অবাক ফরাসি যুবক
ফ্রেঞ্চি নামের ওই ফরাসি মোটরসাইকেল ভ্লগার ভারত ভ্রমণে এসেছিলেন। সেই সময় তার গলায় একটি লাম্প বা ফোলা অংশ অনুভব করেন। সময় নষ্ট করে তিনি দেশের একটি হাসপাতালে চিকিৎসার জন্য যান। হাসপাতালে গিয়ে জানতে পারেন যে, অস্ত্রোপচার করতে প্রায় ৫০০ ডলার (আনুমানিক ৪৭,২০০ টাকা) খরচ হবে, যা তাকে খুবই অবাক করেছিল। তবে এর চেয়েও বেশি অবাক হন তখন, যখন জানতে পারেন অস্ত্রোপচারটি কত দ্রুততার সাথে করা হবে। হাসপাতালে রোগীদের সার্জারির জন্য কোনো দীর্ঘ অপেক্ষার তালিকা ছিল না। এক সপ্তাহের মধ্যেই অপারেশনটি সফলভাবে হয়ে যায়।
A French motorcycle vlogger, Frenchy, was traveling across India when he discovered a lump on his neck.
He visited a hospital and was surprised to learn that the surgery would cost only about $500. Even more surprising was how quickly it could be done. There were no long waiting… pic.twitter.com/Q0Tp8ishjR
— Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) (@BS_Prasad) June 16, 2026
ফ্রেঞ্চি এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করেছেন এবং সমাজ মাধ্যমে তার এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। যে মানের সেবা ভারতের হাসপাতালে পেয়েছেন, তাতে খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি। ফ্রেঞ্চি জানান এর আগে অস্ট্রেলিয়ায় একটি দুর্ঘটনার পর তাকে এক ধরনের অস্ত্রোপচারের করাতে হয়েছিল, সেখানে তার খরচ হয়েছিল প্রায় ১২,০০০ ডলার (প্রায় ১১,৩৩,০০০ টাকা)।
আরও পড়ুনঃ বাংলার মৎস্যজীবীদের জালে বর্ষার প্রথম ইলিশ, দাম কত?
সাম্প্রতিককালে অনলাইনে তাৎক্ষণিক জনপ্রিয়তার জন্য ভারত সম্পর্কে ক্রমাগত নেতিবাচক ধারণা প্রচার করে বেশকিছু বিদেশি পর্যটককে ভিডিও বানাতে দেখা যায়। কিন্তু ফ্রেঞ্চির মতো পর্যটকদের বাস্তব অভিজ্ঞতাগুলো অনলাইনে ভারত নিয়ে তৈরি হওয়া ধারণাগুলিকে ধূলিসাৎ করে। যখন কোনো পর্যটক দেশের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, পেশাদার চিকিৎসা ব্যবস্থা এবং ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন, তখন তা সোশ্যাল মিডিয়ায় বানানো গতানুগতিক ধারণার সাথে মেলে না। কিছু মানুষ রয়েছেন যারা কেবল পক্ষপাতদুষ্ট হয়ে নেতিবাচক দিকগুলোর ওপরই মনোযোগ দেন, কিন্তু এই ধরনের ঘটনাগুলো বাস্তবতার সম্পূর্ণ চিত্রটি তুলে ধরে।










