অল্প সময়ে সর্ষে-পোস্ত দিয়ে বানিয়ে ফেলুন কাঁচা আমের চিংড়ি ভাপা, স্বাদ হবে দুর্দান্ত

Published:

Aam Chingri Bhapa Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের দিনে কাঁচা আমের জুড়ি মেলা ভার। সে শরবত হোক বা মাখা, টক মিষ্টি কম্বিনেশনে খেতে লাগে বেশ। অন্যদিকে আবার চিংড়ি মাছের যে কোনও পদই (Bengali Prawn Recipe) ভোজনরসিক বাঙালির কাছে বেশ প্রিয়। প্রায় সময় অনেকের বাড়িতে চিংড়ি ভাপা রান্না হয়ে থাকে। কিন্তু কখনো কাঁচা আমের সঙ্গে চিংড়ি ভাপা (Aam Chingri Bhapa Recipe) খেয়েছেন? গরমের দিনে এই রান্নার স্বাদ দারুণ লাগে। তাহলে চলুন একনজরে জেনে নেওয়া যাক কেমন ভাবে অল্প সময়ে বানানো যায় কাঁচা আমের চিংড়ি ভাপা।

উপকরণ

কাঁচা আমের চিংড়ি ভাপা বানানোর জন্য যে সকল উপাদানের প্রয়োজন, সেগুলি হল – কাঁচা আম, আলু, মাঝারি সাইজের চিংড়ি মাছ, কচু, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, নুন, নারকেল কোড়া, হলুদ গুঁড়ো, চিনি, চিংড়ি মাছ, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে কিনে আনা চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কাঁচা আমের খোসা ছাড়িয়ে সরু সরু এবং লম্বা আকারের কুচি করে কেটে নিতে হবে। একইভাবে আলু এবং কচুর খোসা ছাড়িয়ে কাঁচা আমের মত করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কাও মাঝখান দিয়ে চিরে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে সর্ষে, পোস্ত, সামান্য নুন এবং কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি পাত্রে কাঁচা আমের কুচি, আলুর কুচি, কচুর কুচি, লঙ্কা কুচি নিয়ে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, নুন, পরিমাণমত চিনি, বেটে রাখা সর্ষে পোস্ত দিতে মেখে নিতে হবে।

আরও পড়ুন: নিরামিষ রান্নায় নতুন টুইস্ট! সব সবজি এবং ডাল দিয়ে বানিয়ে নিন ওড়িশার বিখ্যাত ডালমা

এবার ওই মিশ্রণের মধ্যে নারকেল কোড়া এবং সামান্য সর্ষের তেল দিয়ে পুনরায় মেখে একটি টিফিন বক্সে ঢেলে নিতে হবে। গ্যাসে কড়াই চাপিয়ে পরিমাণমত জল গরম করতে দিতে হবে এবং ওর মধ্যে টিফিন বক্সটি রেখে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ৩-৪ মিনিট পর আবার ঢাকনা তুলে দেখে নিতে হবে জল আছে কিনা, যদি না থাকে পুনরায় জল দিয়ে দিতে হবে। এইভাবে ৫-৭ মিনিট রাখার পর টিফিন বক্স তুলে নিলেই তৈরি কাঁচা আমের চিংড়ি ভাপা।

আরও Mango Prawn Recipe