কাঁচা আম দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত আমপোড়া মুরগি, খাবেন চেটেপুটে

Published:

Aam Pora Murgi Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের দিনে সকলের কাছে আমের মাহাত্ম্য বরাবরই যেন একটু বেশি থাকে। সে কাঁচা আম হোক কিংবা পাকা আম। শরীর ঠান্ডা রাখতে আম পুড়িয়ে শরবত খাওয়ার চল তো রয়েছে দীর্ঘদিন ধরে। আম পোড়া শরবতের পাশাপাশি রয়েছে কাঁচা আম মাখা, আম কাসুন্দি ইত্যাদি। কিন্তু কখনও পোড়া আমের ক্বাথ দিয়েই কষা মাংস বানিয়ে খেয়েছেন (Cooking Tips)? অবাক হচ্ছেন নিশ্চয়ই? তাহলে চলুন আজ এই পোড়া আমের ক্বাথ দিয়েই বানিয়ে নেওয়া যাক আম পোড়া মুরগি (Aam Pora Murgi Recipe)।

আম পোড়া মুরগি রেসিপি

পুষ্টিকর গুণে ভরপুর এই আম খেতে ভালোবাসে না এমন কাউকে খোঁজা বেশ দুষ্কর। গরমের দিনে আম দিয়ে নানান স্বাদের রেসিপি বানানো যায়। এমনকি কাঁচা আম পোড়ার ধোঁয়াটে গন্ধ, টক স্বাদ যেন লোভ আরও বাড়িয়ে দেয়। এদিকে গরমের দিনে একই চিকেন কারি খেতে খেতেও মুখ পচে গিয়েছে। তাই এবার নতুন স্বাদ চাখার জন্য এই কাঁচা আম দিয়েই বানিয়ে ফেলুন আমপোড়া মুরগি। যা দেখতেও যেমন হবে আকর্ষণীয় ঠিক স্বাদেও হবে অতুলোনীয়। চলুন একনজরে জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ

আমপোড়া মুরগি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল, কাঁচা আম, চিকেন, রসুন, আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, মধু, কাসুন্দি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো।

পদ্ধতি

প্রথমে একটি ঝাঁঝরির মধ্যে কাঁচা আম, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা পুড়িয়ে নিতে হবে। এবার আম পোড়ানো হয় গেলে ওর মধ্যে থেকে ক্বাথ বার করে নিতে হবে। অন্যদিকে একটি মিক্সিতে পোড়া আদা, পোড়া রসুন, কাঁচা পোড়া আমের ক্বাথটা এবং পোড়া কাঁচা লংকাগুলিকে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার বাজার থেকে আনা চিকেনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবং ওর মধ্যে ওই মিশ্রণ, মধু, নুন এবং কাসুন্দি দিয়ে মাখিয়ে নিতে হবে। গ্যাসে কড়াই চাপিয়ে এবার সর্ষের তেল গরম করে নিতে হবে। ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলি হালকা ভেজে নিতে হবে। তারপরেই ওই ভাজা পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: কাঁচা আম দিয়ে ৫ মিনিটে বানিয়ে ফেলুন কাসুন্দি, জেনে নিন সহজ রেসিপি

ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার ওর মধ্যে ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণমত মিশিয়ে নিতে হবে। মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। অন্যদিকে আরও একটি কড়াইতে জল নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার মাংসের কড়াইয়ে ঢাকনা সরিয়ে দেখে নিতে হবে মাংস কষে গিয়েছে কিনা এবার তার মধ্যে ওই ফুটোনো গরম জল দিয়ে দিতে হবে এবং আবার ফুটানোর জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। ৫-৭ মিনিট পর ঢাকনা সরিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আম পোড়া মুরগি। গরম ভাতের সঙ্গে এই চিকেন খেতে লাগবে অসাধারণ।

আরও Chicken Mango Recipe