পুষ্টিগুণে ভরপুর কলমি শাক দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত ডাল, স্বাদ হবে অতুলনীয়

Published:

Kolmi Shak with Masoor Dal

প্রীতি পোদ্দার, কলকাতা: বিভিন্ন ধরনের শাক ভাজা খেতে কম বেশি সকলের বেশ ভালোই লাগে। আর তার মধ্যে অন্যতম হল কলমি শাক (Water Spinach)। গ্রাম বাংলায় মাঠেঘাটে প্রচুর পরিমাণে এই কলমি শাক হয়। আর এই শাকের মধ্যে থাকে একাধিক গুরুত্বপূর্ণ উপাদান যা শরীরের জন্য বেশ ভাল। কিন্তু কখনো কি এই শাক মসুর ডাল দিয়ে (Kolmi Shak with Masoor Dal) বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য বেশ কার্যকর হতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন মুসুর ডালের কলমি শাক।

উপকরণ

মুসুর ডালের কলমি শাক বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল- ছোলার ডাল, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, লবঙ্গ, জিরে, হিং, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, কলমি শাক, গরম মশলা গুঁড়ো, ঘি, সর্ষের তেল, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

মুসুর ডালের কলমি শাক বানানোর জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে। এবার প্রেসার কুকারে ছোলার ডাল, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, লবঙ্গ এবং জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন ভালো করে চেক করে দেখবেন এই ছোলার ডাল যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার সেদ্ধ করা ডালের থেকে লবঙ্গ, তেজপাতা এবং গোটা গরম মশলা সরিয়ে দিতে হবে।

একটি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে জিরে এবং হিং ফোড়ন দিয়ে এবার এক এক করে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি হালকা করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে এলে এবার ওর মধ্যে কলমি শাক কুচিগুলো দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: ভেটকি নয়, এবার কাতলাতেই হবে ঠাকুরবাড়ি স্টাইলের দুর্দান্ত ফিস ফ্রাই, রইল রেসিপি

ভালো করে মশলা কষার সঙ্গে কলমি শাকগুলো নাড়াচাড়া করার পর প্রায় ১০ মিনিট পরে সেদ্ধ ডাল ঢেলে দিতে হবে। এবং তার সঙ্গে জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং শেষের দিকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার একটি ছোট্ট বাটিতে সামান্য ঘি গরম করে জিরে, শুকনো লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে সেটি ওই ডালের ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি ডাল কলমি। গরম গরম রুটি দিয়ে খেতে বেশ লাগবে।