মহিলাদের ৫০% ছাড়, শুরু হল কলকাতা-পুরী এসি বাস, জানুন রুট ও সময়সূচি

Published:

Kolkata-Puri Bus

সহেলি মিত্র, কলকাতা: এবার কলকাতা থেকে পুরী এবং পুরী থেকে কলকাতা আসা যাওয়া আরও সহজ। আর ট্রেনের জন্য বা গুটিকয়েক বাসের জন্য অপেক্ষা করতে হবে না। কারণ এবার এই গুরুত্বপূর্ণ রুটে চালু হল সরকারি এসি বাস পরিষেবা। হ্যাঁ ঠিকই শুনেছেন। সামনেই রয়েছে রথযাত্রা। আর এই রথযাত্রার আগে বিরাট সুখবর রয়েছে বাস প্রেমীদের জন্য। ওড়িশা সরকার পরিচালিত কলকাতা থেকে পুরী যাওয়ার ভলভো বাস (Kolkata Puri Bus) পরিষেবা শুরু হয়েছে।

রথের আগে কলকাতা-পুরী নতুন বাস শুরু

জানা গিয়েছে, রথের আগে ওড়িশা সরকার পরিচালিত বাসটির নাম হল জগন্নাথ এক্সপ্রেস। সবথেকে বড় কথা, এই বাসে মহিলাদের জন্য ভাড়ায় ৫০% ছাড় দেওয়া হয়। শুধু একটি নয়, আরও একটি বাস পরিসেবা শুরু হয়েছে বাংলা ও ওড়িশার মধ্যে। এই বাস পরিষেবাটি আবার পুরী টু আসানসোল। এটিও সরকারি এসি ভলভো বাস।

বাসের রুট ও সময়সূচি

এবার আসা যাকে বাসটির রুট ও সময়সূচি সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, বাসটি সাঁতরাগাছি – কোলাঘাট – খড়গপুর বাইপাস – বালাসোর বাইপাস – ভদ্রক বাইপাস – চন্ডিখোল – কটক – ভুবনেশ্বর – পিপিলি হয়ে পুরী ঢুকবে। সময়সূচী সম্পর্কে বললে, কলকাতা থেকে থেকে ছাড়ে রাত ৯:১৫ নাগাদ। অন্যদিকে পুরী থেকে ছাড়ে সন্ধে ৬:১৫ নাগাদ। বাসটি কলকাতার ইডেন গার্ডেন্স রেল স্টেশনের সামনে থেকে ছেড়ে যায়।

আরও পড়ুনঃ পাবেন সোনাঝুরির জঙ্গল থেকে লেক-পাহাড়, বর্ষায় চলে যান কলকাতার কাছের দোলাডাঙ্গায়

পুরী-আসানসোল বাস

পুরী থেকে সরাসরি আসানসোল যাওয়ার সরকারি বাস পরিষেবাটি সম্পর্কে বললে, এটি পুরী – পিপিলি – ভুবনেশ্বর – কটক – চণ্ডীখোল – ভদ্রক – বালাসোর – জলেশ্বর – সোনাকোনিয়া – দাঁতন – বেলদা – খড়গপুর – মেদিনীপুর – চন্দ্রকোনা রোড – গড়বেতা – বিষ্ণুপুর – বাঁকুড়া বাইপাস – দুর্গাপুর – রানীগঞ্জ পাঞ্জাবী মোড় – আসানসোল ঢুকবে। সময়সূচী সম্পর্কে বললে, পুরী বাসস্ট্যান্ড থেকে ছাড়ে বিকেল ৫:৪৫ নাগাদ, ভুবনেশ্বর থেকে ছাড়ে সন্ধে ৭:৩০ মিনিট নাগাদ, এরপর সেটি আসানসোল পৌঁছায় সকাল ৭:৪৫ নাগাদ। পুরী যাওয়ার সময় বাসটি আসানসোল থেকে ছাড়ে সন্ধে ৭:৩০ মিনিটে, দুর্গাপুর সিটি সেন্টার ছাড়ে রাত ৮:৪৫ মিনিট নাগাদ এবং পুরী পৌঁছায় সকাল ৭:৩০ মিনিট নাগাদ।

আরও BUS Kolkata Puri