সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে দিনের পর দিন আর ডলারের বিপরীতে টাকার পতন ঘটছে। প্রায় ১০০ ছুঁইছুঁই দেশের মুদ্রা। পাশাপাশি মুদ্রাস্ফীতি মাথাচাড়া দিয়ে বাড়ছে। আর সেখানেই ঢাল হয়ে দাঁড়াতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ৩ থেকে ৫ জুন আরবিআই-র মুদ্রানীতির বৈঠকে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। বেশ কিছু সূত্রের দাবি, এবার মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট (Repo Rate) ৫.২৫% এ অপরিবর্তিত রাখতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক ।
রেপো রেট নিয়ে বড় আপডেট
উল্লেখ্য, ৬ সদস্যের মুদ্রানীতি কমিটি ৩ থেকে ৫ জুন বৈঠক করে আগামী ৫ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। অর্থনীতিবিদদের আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাঙ্ক নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং রেপো রেট অপরিবর্তিত রাখবে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে এবং জ্বালানির মূল্য ও মুদ্রার দুর্বলতার প্রভাব কাটানোর দিকে নজর থাকবে আরবিআই-র। এমনকি কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়াবে, এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির আশঙ্কা কমাবে বলে আশা প্রকাশ করছে বিশেষজ্ঞরা।
বিশেষ করে অপরিশোধিত তেলের দামের চড়া বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত আর যুদ্ধবিরতির অনিশ্চয়তার কারণেই মুদ্রাস্ফীতির ঝুঁকি দিনের পর দিন বাড়ছে। আর সেক্ষেত্রে সুদের হার পর্যালোচনা করেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শেষ হওয়াতেই চাপ বাড়ছে রুপির উপর। সেক্ষেত্রে বাজার বিশ্লেষকরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরবিআই এর পদক্ষেপে দিকেই তাকিয়ে।
আরও পড়ুন: কলকাতায় হবে দেশের ১৮তম ওয়াটার মেট্রো, তাজপুর বন্দর নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
না বললেই নয়, এপ্রিল মাসের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল ৩.৪৮%। আর আরবিআই-র নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২ থেকে ৬%। এমনকি জ্বালানি তেলের দামের চাপ আগামী মাসগুলিতে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারি। যদিও অর্থনীতিবিদরা আশঙ্কা করছে, তা ৫% এর উপরে থাকবে। এদিকে ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর আরবিইআই এপ্রিল মাসে রেপো রেট ৫.২৫% অপরিবর্তিত রেখেছিল। আর সেক্ষেত্রে আরও একবার এই নিরপেক্ষ অবস্থান নিতে পারে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।










