প্রীতি পোদ্দার, কলকাতা: বেশিরভাগ সময় দেখা যায় সুইচবোর্ডে একটি ছোট লাল বা কমলা রঙের আলো সবসময় জ্বলে থাকে। এমনকি ঘরের সব আলো-পাখা বন্ধ করে দিলেও সুইচবোর্ডের (Switch Board) ওই ছোট্ট লাল আলোটি একনাগাড়ে জ্বলতেই থাকে। কিন্তু কেন সারাক্ষণ জলে থাকে আমরা কেউই বুঝতে (General Knowledge) পারি না। অনেকে আবার এই ভেবে ভয় পায় যে, সারাক্ষণ এই আলো জ্বলতে থাকায় অহেতুক মাসের শেষে কারেন্ট খরচ বেড়ে যাচ্ছে না তো? কিন্তু না, আসলে এর পিছনে রয়েছে এক অন্যতম প্রধান কারণ, যা জানলে আপনিও চমকে যাবেন। নিশ্চয়ই ভাবছেন কি? তাহলে চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
লাল আলোটি আসলে ইন্ডিকেটর
সুইচবোর্ডের এই লাল লাইটকে আসলে বলে ইন্ডিকেটর (Indiacator) লাইট। এর মাধ্যমেই বিদ্যুৎ সরবরাহ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহারকারীরা জানতে পারে। সহজ কথায় বোর্ডে বা সকেটে বিদ্যুৎ পৌঁছেছে কি না, তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া-ই হল এর মূল কাজ। যদিও আগেকার দিনে সুইচবোর্ডে মূলত নিয়ন ল্যাম্প ব্যবহার করা হতো, কিন্তু আধুনিক বোর্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয় দীর্ঘস্থায়ী ও নিরাপদ এলইডি ইন্ডিকেটর। কিন্তু অনেকের প্রশ্ন এর জন্য কি বিদ্যুতের বিল বাড়ে? একদমই না, এই আলোটি টানা ২৪ ঘণ্টা জ্বললেও খরচ খুব একটা প্রভাব পড়ে না। জানা গিয়েছে এই ছোট বাতিটি জ্বলতে মাত্র ০.২ থেকে ০.৫ ওয়াট বিদ্যুৎ লাগে। যা মাসের বিলে প্রায় শূন্যের সমান।
বড় বিপদের হাত থেকে রক্ষা করে এটি
এই ইন্ডিকেটরের লাইটের উজ্জ্বলতা দেখে ভোল্টেজের মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ ভোল্টেজ যদি কম থাকে তাহলে আলোটি ম্লান সেখানে, আর ভোল্টেজ যদি স্বাভাবিক থাকে তাহলে আলোটি উজ্জ্বলভাবে জ্বলে। এছাড়াও যেসব বাড়িতে ইনভার্টার রয়েছে, সেখানে মূল পাওয়ার লাইন ও ইনভার্টারের জন্য আলাদা রঙের বাতি থাকে। খুব সহজেই বোঝা যায়, বিদ্যুৎ কোথা থেকে আসছে। এছাড়াও কোন ইলেকট্রিক ডিভাইসের প্লাগ খোলা বা মেরামতের আগে এই ইন্ডিকেটর দেখে বোঝা যায় যে সকেটে কারেন্ট রয়েছে কিনা। ফলে অসাবধানতাবশত ইলেকট্রিক শকের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
আরও পড়ুন: দুপুর ১২ টার আগে কেন হোটেলে রুম মেলে না? জানুন আসল কারণ
তবে কিছু ক্ষেত্রে সুইচ বন্ধ করার পরও দেখা যায় ইন্ডিকেটরে লাইট জ্বলছে থাকে, তাহলে তা সুইচ বা বৈদ্যুতিক তারে ত্রুটি থাকার ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে ঠিক করে নেওয়া উচিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ছোট্ট ইন্ডিকেটর লাইট শুধু বিদ্যুৎ রয়েছে কি না তা-ই জানায় না, বরং বাড়ির বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।










