প্রীতি পোদ্দার, কলকাতা: ঘুরতে যেতে কার না ভালো লাগে? তাইতো রোজনামচা কাজের ব্যস্ততায় জীবনে সাময়িক স্বস্তি পেতে আমরা কম বেশি ভ্রমণের পরিকল্পনা করে থাকি। কাছে পিঠে হোক কিংবা দূরে কোথাও ঘুরতে যেতে গেলে আমরা আগে হোটেল রুম (Hotel Room) বুক করে থাকি। যাঁরা ফাইভ স্টার হোটেলে থাকতে পারেন, তাঁদের কথা আলাদা। তবে মধ্যবিত্তদের খরচ বুঝে থাকতে হয় সাধারণ হোটেলে। এদিকে অধিকাংশ হোটেলেই সকালে রুম দেওয়া হয় না টুরিস্টদের। কিন্তু কেন (Unknown Facts) এই নিয়ম জানেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
১২ টার আগে কেন চেক ইন করা যায় না?
প্রায় সব হোটেলে রুম (Hotel Room) বুক করার সময় চেক-ইন সাধারণত দুপুর ১২টা থেকে ২টার মধ্যে করতে হয়। অনেক সময় কোনও অতিথি সকাল ৮টা বা ৯টার দিকে হোটেলে পৌঁছান, কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গে রুমে প্রবেশ করতে দেওয়া হয় না। কখনও কখনও এ নিয়ে কর্মীদের সঙ্গে তর্কও করা হয়। কিন্তু আদতে কিছুই হয়নি, সেই আপনাকে অপেক্ষা করতেই হবে। অনেকেই এটিকে শুধুমাত্র হোটেলের একটি নিয়ম বলে মনে করেন। কিন্তু না, এর পিছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ, যা জানলে আপনিও চমকে উঠবেন। জানা গিয়েছে, আন্তর্জাতিক আতিথেয়তা সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
পরবর্তী অতিথির জন্য রুমকে প্রস্তুত করতে হয়
বেশ কিছু প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী, হোটেলগুলোতে দুপুরে চেক-ইনের প্রধান কারণ হল ‘সময় ব্যবস্থাপনা’। একজন অতিথি রুম ছেড়ে যাওয়ার পর নতুন অতিথিকে সেই রুম দেওয়ার আগে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। কারণ ওই সময়ের মধ্যে হোটেল কর্মীদের পরবর্তী অতিথির জন্য রুমকে সম্পূর্ণ প্রস্তুত করতে হয়। বিছানার চাদর ও বালিশের কভার পরিবর্তন করা, সাবান, শ্যাম্পু, পানির বোতল-সহ প্রয়োজনীয় সামগ্রী পুনরায় জায়গায় রাখা এইসব করতে অন্তত দু’ঘণ্টা সময় লাগে। তাই সারা বিশ্বে চেক-ইন সময় দুপুরে নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে যেমন অতিথিদের জন্য অসুবিধা হয় না ঠিক তেমনই কর্মীদেরও হয় না।
আরও পড়ুন: ঘরের মধ্যে বাড়ছে ইঁদুরের উৎপাত, মেনে চলুন এই ঘরোয়া টিপস
সিস্টেম সঠিক রাখতে প্রয়োগ করা হয় এই নিয়ম
এছাড়াও যদি টুরিস্টরা বিভিন্ন সময়ে আসা-যাওয়া করেন, তাহলে ‘ওভারবুকিং’ এবং রুম বরাদ্দে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি কম্পিউটার সিস্টেমে আপডেট নিয়েও হয় সমস্যা, এতে হাউসকিপিং ও ফ্রন্ট ডেস্ক কর্মীরাও বিভ্রান্ত হয়ে পারেন। সেক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী চললে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা যায় এবং চাপ ছাড়াই নিজেদের দায়িত্ব পালন করতে পারেন। তবে কেউ চাইলে নির্ধারিত সময়ের আগেই চেক-ইন করতে পারে। আর সেটি সম্পূর্ণরূপে নির্ভর করে রুম খালি আছে কি না তার উপর। রুম বাকি থাকলে হোটেল কর্তৃপক্ষ আপনাকে আগেই প্রবেশের অনুমতি দেবে।










