ঘরের মধ্যে বাড়ছে ইঁদুরের উৎপাত, মেনে চলুন এই ঘরোয়া টিপস

Published:

Cleaning Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়িতে এক বার ইঁদুর (Rat) ঢোকা মানেই সাড়ে সর্বনাশ। কাগজপত্র থেকে জামাকাপড় সব কিছু ছিঁড়ে কুটে শেষ করে দেয় এরা। শুধু কি তাই, বাড়ির বানানো খাবার নিয়েও এরা টানাটানি শুরু করে, আর তাতেই বাড়ে রোগ ভোগ। তাই বাড়িতে ইঁদুর থাকা মানে এক ধরনের আতঙ্ক। কিন্তু ঘর পরিষ্কার (Cleaning Tips) রাখলেও ইঁদুর তাড়ানোর সঠিক উপায় জানা নেই কারোর। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে বেশ কয়েকটি সহজ ও ঘরোয়া টিপস জেনে নিন, যার দরুন ইঁদুরের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে খুব সহজেই।

পেঁয়াজ

বাড়ি থেকে ইঁদুর দূর করার জন্য পেঁয়াজ খুবই কার্যকরী উপাদান। তবে এর জন্য সবচেয়ে উপকারি হল পচা পেঁয়াজ। যদিও সেই গন্ধে বাড়ির সদস্যদের সমস্যা হবে। তাই ঘরের যে সব জায়গাগুলিতে ইঁদুর বেশি আসছে এবং জ্বালাতন করছে সেখানে এই পচা পেঁয়াজ রেখে দিন। দেখবেন আর দেখা যাবে না ইঁদুর।

লঙ্কার গুঁড়ো

শুকনো লঙ্কার গুঁড়ো নাকি বাড়ি থেকে ইঁদুর তাড়াতে বেশ উপকারী। এমনকি এই মশলার গুণে নাকি ধারে কাছে পিঁপড়ে, ছারপোকা ঘেষতে পারে না। তাই যে সব জায়গায় বেশি ইঁদুরের আনাগোনা দেখা যাচ্ছে, সেখানে একটি কাপড়ের টুকরোয় শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মুড়ে রেখে দিলেই দেখবেন এর পাত্তা পাওয়া যাবে না, ইঁদুরের।

পিপারমিন্ট তেল

পিপারমিন্ট তেলের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না ইঁদুর। তাই তাদের জব্দ করতে হলে এই তেলের সাহায্য নেওয়া জরুরি। বাড়ির যে সব জায়গায় বেশি ইঁদুরের আনাগোনা দেখা যাচ্ছে, সেখানে পিপারমিন্ট অয়েল স্প্রে করা যেতে পারে। কয়েকদিনের মধ্যেই দেখবেন কূল কিনারা পাওয়া যাবে না ইঁদুরের।

আরও পড়ুন: ঘর থেকে টিকটিকি তাড়াতে মেনে চলুন কিছু কার্যকরী টিপস

তামাক

চিকিৎসকদের মতে তামাক শরীর স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর, তবে ইঁদুরের উৎপাত ঠেকাতে এর জুড়ি মেলা ভার। এর জন্যে বেসন কিংবা ময়দার মধ্যে সামান্য ঘি আর তামাক মিশিয়ে ছোট্ট ছোট্ট গুলি তৈরি করতে হবে। তারপরে ঘরে যেখানে ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে সেই গুলি রেখে দিতে হবে। এক দিনের মধ্যেই দেখবেন ঘর থেকে পালাবে ইঁদুরের দল।

বেকিং সোডা ও লবঙ্গ

ইঁদুর দূর করতে বেকিং সোডা খুবই উপকারি। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের কোণায় বেকিং সোডা ছড়িয়ে রাখুন, দেখবেন ইঁদুর পালাবে। আবার লবঙ্গর ঝাঁঝাল গন্ধে ইঁদুর কাছে ঘেঁষে না। তাই ঘরের কোণগুলিতে কয়েকটি গোটা লবঙ্গ রেখে দিন। দেখবেন কদিন পর থেকে আর ইঁদুর আসবে না।

আরও Home Rat