সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ঝটকা খেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই নন্দীগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাহার করেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে প্রধান। শুধুমাত্র রেজিনগরেই (Rejinagar) উপনির্বাচনে লড়বে মমতা শিবির, এমনটাই ভেবেছিল রাজনৈতিক মহল। তবে সকাল হতেই ঝটকা খেলেন তৃণমূল সুপ্রিমো। রেজিনগর থেকে এবার মনোনয়ন প্রত্যাহার করলেন মমতার তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কী কারণে তিনি নির্বাচন থেকে নিজের নাম তুলে নিলেন, তা এখনও জানা যায়নি।
রেজিনগরে মনোনয়ন প্রত্যাহার রবিউলের
প্রতীক এবং দলের নাম জটিলতা নিয়ে এতদিন চলছিল দুই তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন। তার আগেই প্রতীক এবং দলের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। মমতাপন্থী কালীঘাট তৃণমূলের বর্তমান প্রতীক ফুটবল খেলোয়াড় এবং তাদের দলের নাম মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যদিও নির্ধারিত সময়সীমার মধ্যেই দুই তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা হয় প্রার্থী তালিকা। তবে উপনির্বাচনের আগেই সরে দাঁড়ালেন মমতার দুই প্রার্থী।
গতকাল সকালে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন নন্দীগ্রামে মমতার প্রার্থী সঞ্চিতা দে প্রধান। প্রথমে শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর কাছে তিনি শুধুমাত্র আশীর্বাদ নিতেই গিয়েছিলেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই নিজের নাম উপনির্বাচন থেকে প্রত্যাহার করে নেন সঞ্চিতা। এমনকি কূলকিনারা খুঁজে না পেয়ে শেষমেষ সাংবাদিক বৈঠক করে মমতা জানান যে, তিনি আসন্ন উপ নির্বাচনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করবেন। তবে তার পরপরই পুরনো খুনের মামলায় গ্রেফতার হন কংগ্রেসের সেই প্রার্থী মিলন প্রধান।
আরও পড়ুন: দিল্লি ইউনিভার্সিটি নির্বাচনে জয়জয়কার ABVP-র, একটাও আসন পেল না বিরোধীরা
তবে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৬ সেপ্টেম্বর, তাই নন্দীগ্রামে মমতা ছাড়াই বিজেপির সঙ্গে কংগ্রেস ও বামেদের লড়াই হবে বলে একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল। তবে গতকাল পর্যন্ত রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী জানান, মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। কিন্তু আচমকাই তিনি আজ নিজের নাম প্রত্যাহার করে নেন। ফলে, এই প্রথমবার মমতাবিহীন উপনির্বাচন হবে এই বাংলায়।










