আশ্বাস দিয়ে ধাপ্পাবাজি! অভিষেকের উদাসীনতায় হাত বাদ ৩ বছরের শিশুর

Published:

FIR Against Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার রদবদল হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নিয়ে একের পর এক নিন্দনীয় অভিযোগ উঠে আসছে খবরের শিরোনামে। ছাড় পাচ্ছে না অভিষেকও। আর্থিক দুর্নীতি, পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধ জালিয়াতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় (Sebaashray) নিয়ে উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ। আর এবার তিন বছরের শিশুর ডান হাত কাটা গেল। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের (FIR Against Abhishek Banerjee) করল শিশুর পরিবার।

এবার ৩ বছরের শিশুর বাদ গেল ডান হাত

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর থানার অন্তর্গত বোরাহান পুর গ্রামে। আর সেই গ্রামের বাসিন্দা হলেন চিত্তরঞ্জন মান্না। তাঁর ছোট মেয়ে কৃতি মান্নার বয়স ৩ বছর। সেই শিশুরই ডান হাত কেটে বাদ যায়। অভিযোগ, ছোট মেয়েটি EVM আর্টেরিওভেনাস ফ্যালফরমেশনে আক্রান্ত। প্রথমেই চিকিৎসার জন্য দিল্লির এইমসে গিয়েছিলেন। কিন্তু যখন চিত্তরঞ্জন বাবু জানতে পেরেছিলেন যে সেবাশ্রয় ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা চলছে, তখন সেখানে তাঁরা শিশুকে নিয়ে যান। অভিষেকের সঙ্গে দেখা করেন তখন নাকি সাংসদ ছোট কৃতির চিকিৎসার দায়িত্ব নেন। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি।

কী বলছে পরিবার?

চিত্তরঞ্জন মান্না জানিয়েছেন, ‘নিঃশব্দ বিপ্লব’ নামে তৃণমূলের দলীয় বইয়ে ছবি সহ নাম বের হয়েছ ছোট মেয়ে কৃতির। কিন্তু অভিষেকের তরফে কোন সাহায্য পাওয়া যায়নি। শেষে বাধ্য হয়ে আবারও দিল্লির এমসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যে, অনেক দেরি হয়ে গিয়েছে, তাই ডান হাতটি বাদ দিতে হবে। কৃতীর মা ক্ষোভের সুরে জানান, “উনি আশ্বাস দিয়েছিলেন দায়িত্ব নিচ্ছেন বলে। কিন্তু দায়িত্ব নেওয়ার পর যে উনি এড়িয়ে যাবেন সেটা বুঝিনি।” এবার এই ঘটনায় বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। জানা গিয়েছে এই ঘটনায় অভিযোগের তালিকায় রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তৃণমূল নেতা ও চিকিৎসক শান্তনু সেন-সহ মোট ছয় জন।

আরও পড়ুন: প্রেমে ‘না’ বলতেই রাস্তার মাঝেই ছুরির কোপ! হাওড়ায় মৃত্যু দশম শ্রেণির নাবালিকা

ইতিমধ্যেই পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখছে। কিছুদিন আগেই অভিষেকের সেবাশ্রয় কেন্দ্রে ভুল চিকিৎসার কারণে এক মহিলার পা বাদ যাওয়া নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় FIR ও দায়ের হয়েছিল। আর সেই বিতর্কের মাঝে আরও এক ভয়ংকর অভিযোগ ওঠায় চাপে পড়লেন অভিষেক। পাশাপাশি সরকারি জমি থেকে মাটি, মূল্যবান গাছ চুরির অভিযোগেও তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে দায়ের হয়েছে মামলা।