কালী মন্দিরে ঢুকতে বাধা বিজেপি প্রার্থী সন্তু পানকে, দাবি করা হল ৫০ হাজার টাকা

Published:

Santu Pan

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের তপ্ত গরমে ভোটের মেজাজ বেশ চড়ছে, আগামী বৃহস্পতিবার, রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হতে চলেছে। তাই শেষ মুহূর্তে চলছে বিরোধী এবং শাসকদলের প্রার্থীদের ভোট প্রচার। এর মাঝেই নানান জায়গায় চলছে দলীয় সংঘাত। আর এবার বিজেপি প্রার্থী সন্তু পানকে (Santu Pan) তারকেশ্বরের (Tarakeswar) কালী মায়ের মন্দিরে পুজো দিতে বাধা দেওয়া হল। অভিযোগ ৫০ হাজার টাকা দিলেই নাকি মন্দিরে ঢুকতে পারবেন তিনি। তুমুল শোরগোল এলাকায়।

মন্দিরে পুজো দিতে বাধা সন্তু পানকে

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে প্রাক্তন সাংবাদিক সন্তু পানকে অন্যদিকে তৃণমূলের তরফে বিদায়ী বিধায়ক রামেন্দু সিংহরায়কে। স্বাভাবিকভাবেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভোটের ময়দানে। এমতাবস্থায় মন্দিরে পুজো দিতে বাধা দেওয়া হল সন্তু পানকে। রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার, তারকেশ্বরের এক কালী মন্দিরে ভোটের প্রচারের সময় পুজো দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। আচমকা নাসির আলী নামের এক ব্যক্তি মন্দিরের গেটে তালা দিয়ে দেয়। শুরু হয় ঝামেলা। তাঁর দাবি ৫০ হাজার টাকা দিলেই একমাত্র মন্দিরে প্রবেশ করতে পারবেন তাঁরা।

তুমুল শোরগোল এলাকায়

গোটা বিষয়টি বিজেপি প্রার্থী সন্তু পান ভিডিও রেকর্ড করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায় তিনি সনাতনী হয়ে কীসের ভিত্তিতে টাকা দিয়ে মন্দিরে প্রবেশ করবেন তিনি। আর এই কথা শুনেই রীতিমত সেই ব্যক্তি মেজাজ দেখিয়ে টাকা দেওয়ার দাবি তোলেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। বিজেপির দাবি সবই শাসক শিবিরের পরিকল্পনা। প্রচারে যাতে বাঁধা দেওয়া যায় তাই এইসব করছে। তারকেশ্বরে রীতিমত ইসলামিক ফতেয়া জারি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

আরও পড়ুন: চরমে পৌঁছবে তাপপ্রবাহ, ৫০ ছোঁবে কলকাতা? সুপার এল নিনো নিয়ে বড় সতর্কবার্তা

উল্লেখ্য, শাসকদলের তরফে জানা গিয়েছে আজ, উত্তর ২৪ পরগনার খড়দহে সভা সেরে কলকাতার প্রচার পর্বে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে বেলেঘাটায় প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলার প্রার্থী শ্রেয়া পান্ডের সমর্থনে সভা করবেন। তারপর সন্ধ্যার মুখে নিজের কেন্দ্র ভবানীপুরের জন্য একটি মিছিল ও সভা করার কথা। জানা গিয়েছে, শেক্সপিয়ার সরণি থেকে মিছিল করে গিয়ে অ্যালেন পার্কে একটি সভা করতে পারেন ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আগামীকাল, মঙ্গলবার ঝাড়গ্রামে যেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।