তৃণমূলের শাসন শেষ? বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, দেখুন এক্সিট পোলের রিপোর্ট

Published:

Exit Poll Report

সৌভিক মুখার্জী, কলকাতা: শেষ হয়েছে ভারতের পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের মহরণ (West Bengal Election 2026)। এখন শুধু অপেক্ষা ফল প্রকাশের। তবে তার আগেই বুথ ফেরত সমীক্ষাগুলি প্রাথমিক চিত্র তুলে ধরা শুরু করেছে। কেরালায় যেমন বাম জমনা শেষ হয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিলছে, অন্যদিকে বাংলা নিয়ে চলছে জলঘোলা। তাহলে কি এবার তৃণমূলের শাসন শেষ হতে চলেছে বাংলায়? দেখুন এক্সিট পোলের রিপোর্ট (Exit Poll Report)।

পশ্চিমবঙ্গের শেষ দফায় ৯০ শতাংশ ভোট

উল্লেখ্য, বাংলায় এবার দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে এবং আজ অর্থাৎ ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। আর আজ অর্থাৎ দক্ষিণবঙ্গে ১৪২টি আসনে ভোটগ্রহণ ছিল। তবে নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, আজ বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে ৮৯.৯৯ শতাংশ ভোট পড়েছে। কী বলছে এক্সিট পোল?

১) ম্যাট্রিজ বলছে—এবার পশ্চিমবঙ্গে তৃণমূল ১২৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি পাবে ১৪৬ থেকে ১৬১টি আসন। অন্যান্যদের দখলে যেতে পারে ৬ থেকে ১০টি আসন।

২) ভোট ডায়েরি বলছে—এবার টিএমসি ৯৯ থেকে ১২৭টি আসন পাবে। আর বিজেপির দখলে যাবে ১৪২ থেকে ১৭১টি আসন। আর অন্যান্যদের যাবে ৫ থেকে ৯টি আসন।

৩) চাণক্য স্ট্র্যাটেজি বলছে—তৃণমূল পাবে ১৩০ থেকে ১৪০টি আসন। অন্যদিকে বিজেপি পাচ্ছে ১৫০ থেকে ১৬০টি আসন। আর অন্যান্যদের যাবে ৬ থেকে ১০টি আসন।

৪) পাবলিক সার্ভে বলছে—তৃণমূল পাবে ৮৫ থেকে ১১০টি আসন। অন্যদিকে বিজেপি পাবে ১২৭ থেকে ২০৮টি আসন। আর অন্যান্যদের কোনও আসন পাওয়ার সম্ভবনা নেই।

৫) পিপল পালস বলছে—তৃণমূল পাবে ১৭৭ থেকে ১৮৭টি আসন। বিজেপি পাবে ৯৫ থেকে ১১০টি আসন। অন্যান্যদের দখলে যেতে পারে ১ থেকে ৪টি আসন।

৬) পি মার্ক বলছে—তৃণমূল ১১৮ থেকে ১৩৮টি আসন পেতে পারে। আর বিজেপির দখলে যেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন। আর অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৬টি আসন।

কেরালায় ফিরতে পারে কংগ্রেস

এদিকে কেরালা বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের রিপোর্ট বলছে, এবার সে রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হতে চলেছে। অধিকাংশ সমীক্ষা পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ-কে পিছিয়ে রাখছে। কংগ্রেস জোট অর্থাৎ ইউডিএফ ৭০ থেকে ৮০টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে বাম জোট বা এলডিএফ গতবারের তুলনায় আসন সংখ্যা অনেকটাই কম পেতে পারে।

আরও পড়ুন: এবার Google Wallet -এ সেভ করতে পারবেন আধার কার্ড, কীভাবে? রইল প্রক্রিয়া

অসমত, তামিলনাড়ুর রিপোর্ট কী বলছে?

এদিকে অসম এবং তামিলনাড়ুতেও রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছে। অসমে ২.৫ কোটি ভোটারের মধ্যে প্রায় ৮৫.৯৬ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল একক দফায় হওয়া ভোটে ৮২.২৪ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৮৯.৮৭ শতাংশ ভোট পড়েছে, যা ১৯৬৪ সালের পর সর্বোচ্চ।