কালীঘাট নাকি ঋতব্রত শিবির, কারা আসল তৃণমূল? মিলল উত্তর

Published:

Trinamool Congress

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনের পর ঘর ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের! ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ৬০-র বেশি বিধায়কের সমর্থনে নতুন তৃণমূল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঋতব্রত শিবির। সেই সূত্র ধরেই রাজ্যের বিরোধী দলনেতার তকমা পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সামান্য কয়েকজন বিধায়ক নিয়ে একঘোরে মমতার কালীঘাট তৃণমূল। তবে শুধুমাত্র বিধানসভা নয়, ভেঙেছে লোকসভা ও রাজ্যসভা। লোকসভার ২২ জন সাংসদ দলত্যাগ করে যোগ দিয়েছে এনডিএ শিবিরে। অন্যদিকে ৩ জন রাজ্যসভার সাংসদ হাত ছেড়েছেন মমতার, যারা এখন বিজেপিতে। এই আবহে কোনটা আসল তৃণমূল, কালিঘাট নাকি ঋতব্রত শিবির? জানা গেল উত্তর।

আসল তৃণমূল কারা?

আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই শিবিরের ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে চলছে দীর্ঘ দড়ি টানাটানি। যদিও এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, যে কোনটা আসল তৃণমূল। এমনকি এ নিয়ে মামলা পর্যন্ত গড়িয়েছে। এবার এই আবহেই মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিধায়ক দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “তৃণমূলে কে কার সঙ্গে যাচ্ছে বা কারা নতুন করে কমিটি গড়ছে বা ভাঙছে এগুলি আমাদের চিন্তার বিষয় নয়। সবটাই স্পিকার দেখছেন। কমিশন আর হাইকোর্ট এগুলো ঠিক করবে।”

বিজেপি মন্ত্রীর আরও সংযোজন, “কাদের হাতে দলের তহবিল যাবে তা নিয়ে আমরা চিন্তিত নই। এগুলি ওদের অভ্যন্তরীণ ব্যাপার। বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে তারাই হবে আসল। কিন্তু আমরা বিরোধী চাই বিধানসভায়। কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল এসব ভেবে আমাদের লাভ নেই।” এমনকি এদিন মমতাকেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি দাবি করেন যে, কালীঘাট শিবির কার্যত শেষ। মমতা এখন নিরাশ।

আরও পড়ুন: বিকেলেই কলকাতা সহ ৭ জেলায় ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি, আবহাওয়ার খবর

এদিকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কলকাতা বিমানবন্দরের জামে মসজিদ নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আগামী সোমবার পর্যন্ত কেউ এই মসজিদে প্রবেশ করতে পারবে না। এমনকি এখানে নামাজ পড়াও বন্ধ হয়েছে। বিমানবন্দরের মতো জায়গায় মন্দির বা মসজিদ থাকা উচিত নয়। যারা মসজিদ ব্যবহার করতেন তারা ছেড়ে দিলেই ভালো হয়। কারণ, এয়ারপোর্টে দুটি রানওয়ে দরকার। নাহলে বিমান চলাচলে সমস্যা হয়।”