হাত শিবিরে যোগদানের হিড়িক ‘সংখ্যালঘুদের’, কংগ্রেসে নাম লেখাচ্ছেন মহামেডান সভাপতিও

Published:

Mohammedan President Congress

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতে মন মজেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) সভাপতি গজল জাফরের! জানা যাচ্ছে, হুমায়ুন কবীরের জায়গায় এতদিন শহরের এই ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব সামলে আসা গজল এবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হতে চলেছেন। নাম লেখাতে চলেছেন কংগ্রেসে (Congress)। সূত্রের যা খবর, আজই কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ যোশীর সাথে দেখা করে পাকাপাকিভাবে হাত-শিবিরে নাম লেখানোর কথা রয়েছে তাঁর।

কংগ্রেসে যোগ দিচ্ছেন সংখ্যালঘুরাই?

রাজ্যে পালাবদলের পর দুর্বল হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতীক এবং নাম হারিয়ে যথেষ্ট বিপাকে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই পর্বে, রাজ্যে নতুন করে ইনিংস শুরু করতে চাইছে কংগ্রেস। তৃণমূল দুর্গের পতনের পর থেকেই বাংলায় কংগ্রেসের ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল। ইতিমধ্যেই লেখক তথা সাহিত্য মানিক ফকির যোগ দিয়েছেন কংগ্রেস শিবিরে। এখানেই শেষ নয়, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সাথে যুক্ত লেখক মানিকও যোগ দিয়েছেন হাত-শিবিরে।

বাংলায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার মধ্য দিয়ে কি রাজ্যে নতুন করে সরকার গঠনের পথ খুলে গেল কংগ্রেসের? এমন প্রশ্নই উঠছে নানা মহলে। তবে রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িক পড়েছে বিশেষত সংখ্যালঘুদের মধ্যেই। সেই তালিকা ধরেই এবার কংগ্রেসের জার্সি পরতে চলেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি গজল।

আরও পড়ুন: “বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না” শ্রীরামপুরের সভার আগেই কালীঘাটে দাঁড়িয়ে বিস্ফোরক মমতা

কংগ্রেসের দাবি, বাংলায় তৃণমূল দুর্বল হওয়ার পর থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে কংগ্রেস। বর্তমানে হাতেই ভরসা রাখছেন রাজ্যের মানুষজন। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আগামী দিনে রাজ্যের কঠিন পরিস্থিতিতে বাংলার মানুষের মনে আস্থা বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে হাত মিলিয়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হতে পারে। আর সেই যাত্রাটা শুরু হতে পারে বাংলার উপ নির্বাচন দিয়েই।

google button