পরিষেবার উন্নতি থেকে সমস্যা কোথায়? জানতে রিপোর্ট তলব পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের

Published:

Arjun Singh

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ জল্পনার পর অবশেষে গতকাল, বুধবার বাংলায় বিজেপির মন্ত্রিসভা গঠন সুসম্পন্ন হয়। আর সেই সূত্রেই এবার রাজ্যের নতুন পরিবহণ ও শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হল অর্জুন সিং-কে (Arjun Singh)। আর দায়িত্ব কাঁধে নেওয়ার পরই পরিবহণ দপ্তরে (West Bengal Transport Department) তাঁর মূল ফোকাস হল রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি। বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি। কিন্তু অর্জুন সিংয়ের ওপর পরিবহন দপ্তরের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

অর্জুন সিং-এর মন্ত্রিত্ব নিয়ে উঠছে প্রশ্ন

৯০-এর দশকে শুরুতেই কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন অর্জুন সিং। তৃণমূলের জন্মলগ্ন থেকেই ছিলেন কিন্তু মতের অমিল হওয়ায় তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। পরে যদিও আবার তৃণমূলে গেলেও ২০২৪ এ তিনি ফের বিজেপিতে যোগদান করেছিলেন। নোয়াপাড়া আসন থেকে ২০২৬-এর নির্বাচনে বড় ব্যবধানে জিতে এসেছেন অর্জুন সিং। এরপরই বিজেপি সরকারের পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁর কাঁধে। রাজনীতিতে নতুন অধ্যায় শুরু আগে আর দায়িত্ব নিয়েই বুধবার দুই দপ্তরে গেলেন পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। কিন্তু এই দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

পরিবহন ব্যবস্থা নিয়ে প্রত্যাশা জনগণের

অর্জুন সিংয়ের ওপর পরিবহন দপ্তরের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নিয়ে অনেকেই জানাচ্ছেন পরিবহন ব্যবস্থা মানেই কেবল বাস আর রুটের বিষয় নয়, এর সাথে জড়িত রয়েছে শক্তিশালী ইউনিয়নগুলোর মধ্যে সমঝোতা বজায় রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বোপরি গণপরিবহন ব্যবস্থা যাতে যাত্রীদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে সেই দিকে নজর রাখা। তাই এই দপ্তরের জন্য একজন শক্তিশালী মন্ত্রীর প্রয়োজন হওয়াই খুব স্বাভাবিক। তাই বাংলার জনগণ অর্জুন সিংয়ের কাছে অনেক বেশি প্রত্যাশা করছেন।

আরও পড়ুন: ‘কখন সিআইডির কাছে যাবেন?’ সই জাল কাণ্ডে হাইকোর্টে ধমক খেলেন অভিষেক!

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বাংলার মানুষ নয়া নির্বাচিত পরিবহণ ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং এর কাছে অনুরোধ করছে যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পরিবহন ব্যবস্থা যেন আরও সম্প্রসারিত হয়। কিন্তু সেক্ষেত্রে যদি এই উদ্যোগ আশানুরূপ না হয় তাহলে বাংলার জনগণ চরম হতাশাগ্রস্ত হবে। ইতিমধ্যেই গতকাল, দায়িত্বভার নেওয়ার পরেই দুই দপ্তরেই যান অর্জুন সিং। পরিবহণ দপ্তরে প্রথম বৈঠকেই তাঁর মূল ফোকাস ছিল রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি। কেন সাধারণ মানুষ পর্যাপ্ত সরকারি বাস পাচ্ছেন না, কোথায় সমস্যা রয়েছে এবং কীভাবে পরিষেবার উন্নতি সম্ভব—তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি।