‘চুঁচুড়া মনের মতো বিধায়ক পেয়েছে’, বিজেপি এমএলএ-র প্রশংসায় পঞ্চমুখ রচনা

Published:

Rachna Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: একদিকে ভোটে হেরে চুঁচুড়া থেকে বগারপাড় দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। তাঁর প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। যদিও তিনি দলবদল করে এনসিপিআই-তে। সাংসদই রয়েছেন। রচনা বললেন, “চুঁচুড়া এবার মনের মতো বিধায়ক পেয়েছে।” পাল্টি খাওয়া কাকে বলে তা যেন অকপটে বোঝালেন অভিনেত্রী।

বিজেপি বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ রচনা

দু’বছর আগে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছিলেন। তবে এবার ভরাডুবির পর এনসিপিআই-তে যোগদান করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রচনা। আর সেখানে নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগও ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, “কোনওরকম চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে আসিনি। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার। আমরা জানি, এখানে ভালো কাজ হবে। আর কিছুই চাই না। আগে কী হয়েছে সেসব পোস্টমর্টেম করে লাভ নেই। এখন লক্ষ্য রাজ্যের উন্নয়ন।

প্রসঙ্গত, এবার চুঁচুড়া থেকে তৃণমূলের টিকিট পেয়েছিলেন মমতার আরেক প্রিয় পাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে টিকিট দেওয়া হয় তাঁকে। কিন্তু নির্বাচনে ভরাডুবি হয় দেবাংশুর। বিজেপির প্রার্থী সুবীর নাগের কাছে হেরে এলাকা ছেড়েই পালান তৃণমূল প্রার্থী। এদিন সেই সুবীর নাগকে পাশে পেয়ে রচনা বলেন, চুঁচুড়া একজন মনের মতো বিধায়ক পেয়েছে। এমনকি তাঁর সঙ্গে একসাথে কাজ করার বার্তাও দিয়ে যান সাংসদ।

আরও পড়ুন: সিউড়িতে ডিম হাতে তাড়া শতাব্দী রায়কে, কোনোক্রমে বাঁচলেন অভিনেত্রী সাংসদ

না উল্লেখ করলেই নয়, এবারের বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূলের ঘর ভেঙেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভেঙে খানখান। ৬০ এর বেশি বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যের বিরোধী দলনেতো এখন ঋতব্রত। অন্যদিকে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জির একঘোরে। পাশাপাশি ২২ জন সংসদ পদত্যাগ করে সরাসরি এনডিএ সমর্থিত দল এনসিপিআই-তে নাম লিখিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যসভার ৩ সাংসদও পদত্যাগ করেন, যারা এখন বিজেপিতে। এ বিষয়ে রচনা বলেন, “যারা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করছেন তাদের সঙ্গে আমার বক্তব্যের অনেক তফাৎ থাকবে। আমি অন্য জায়গা থেকে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক নয়। তবে যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই দল পরিবর্তন করেছি। বাকিরা কে কী মতামত দেবে সেটা তাদের ব্যাপার।”