প্রীতি পোদ্দার, কলকাতা: কথা রাখলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), উপনির্বাচনের পালা কাটতেই শহীদ দিবসে ফের নন্দীগ্রামে (Nandigram) আসলেন মুখ্যমন্ত্রী। রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তিতে সিপিএমের আমলে নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সকল অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। এদিন নন্দীগ্রামের গোকুলনগরসহ বিভিন্ন এলাকার শহিদ বেদিতে ও করপল্লির বেদিতে মাল্যদান করেন তিনি।
সূর্যোদয় কর্মসূচি নিয়ে আলোচনা
২০০৭ সালে ১০ নভেম্বর নন্দীগ্রামে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার আশায় সূর্যোদয় অভিযানের ডাক দিয়েছিল তৎকালীন শাসক দল সিপিএম। আর সেই রক্তাক্ত অভিযানে মারা গিয়েছিলেন অনেকে। এরপর থেকে প্রতিবছর এই দিনটিতে নন্দীগ্রাম-১ব্লকের অধীন গোকুলনগর পঞ্চায়েতের করপল্লিতে শহিদ স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তৃণমূলের উদ্যোগে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে এই কর্মসূচি হত। এই কর্মসূচি ঘিরে একটা উত্তেজনার রেশ থাকত। পরস্পরকে লক্ষ্য করে আক্রমণ ও প্রতি আক্রমণও চলত। আর এবার বিজেপি সরকার আসতেই তাদের আমলে প্রথম পালন হতে চলেছে শহীদ দিবস।
মঞ্চে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, মঙ্গলবার, নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে উপস্থিত ছিলেন সেখানকার নবনির্বাচিত বিজেপি বিধায়ক হাসিরানি রথ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, “আমি গত বছর ২৬ সালে বলেছিলাম রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তিতে আমরা আসবো আমি আসবো কিন্তু চোর তৃণমূলকে আসতে দেব না। এবার সেটাই হলো। তবে আমি আজ এও বলে গেলাম যে আগামী ১০০ বছর আপনারা তৃণমূলকে দেখতে পাবেন না।”
আরও পড়ুন: কালীপুজোয় বাজি ফাটাতেই চড়াও মুসলিম প্রতিবেশী, রামদা হাতে হুমকির অভিযোগ রায়গঞ্জে
মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী এদিন মঞ্চে জনসমক্ষে জানান যে ২০০৭ সালের নন্দীগ্রামের ঘটনার মামলাগুলো পুনরায় খতিয়ে দেখা হবে। এবং ঘটনায় যারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হবে তাদের সকলকে কড়া শাস্তি দেওয়া হবে। অন্যদিকে ২০০৮ সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রত্যেক বছর ১৪মার্চ, ৭জানুয়ারি ও ১০নভেম্বর শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। কিন্তু ক্ষমতা হারানোর পর এবার নন্দীগ্রামে তৃণমূলের উদ্যোগে ১০নভেম্বরের কর্মসূচি দেখা যায়নি।










