কৃত্তিকা নক্ষত্রে বাজিমাত, টাকার পাহাড়ে বসবে ৪ রাশির! আজকের রাশিফল, ৩ সেপ্টেম্বর

Published:

Ajker Rashifal

সৌভিক মুখার্জী, দক্ষিণেশ্বর: আজ ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। প্রতিনিয়ত গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনযাত্রাতেও আসে একাধিক বদল। কোন রাশির আজ স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক দিক থেকে দিনটি কেমন যাবে, প্রেমের সম্পর্ক টিকবে কিনা তা এই রাশিফলের মাধ্যমেই আগেভাগে জেনে নেওয়া যায়। এমনকি জীবনে কিছু বিপদ থাকলে তা প্রতিকারের উপায় জানিয়ে দেওয়া হয় রাশিফলেই।

মেষ থেকে মীন, এই ১২টি রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ ও বৃষ রাশিতে এবং সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রের পাশাপাশি ব্যাঘাত আর হর্ষণ যোগ বিরাজ করছে। আপনার দিনটি কেমন যাবে জেনে নিন এখনই।

মেষ রাশির আজকের রাশিফল

আজ আপনার মন ইতিবাচক বিষয়গুলির প্রতি উন্মুক্ত থাকতে পারে। বিচক্ষণতার সঙ্গে সঞ্চয় করলে আজ অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। বাবা-মায়ের স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। ভালোবাসার দিক থেকে দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই। আজ আপনার মন শান্ত থাকতে পারে। পরিবারে কিছুটা অশান্তি থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায় লাভ হতে পারে আজ।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য কলার শিকড় সঙ্গে রাখার চেষ্টা করুন।

বৃষ রাশি

ঘৃণাকে জয় করার স্বভাব অবলম্বন করতে হবে আজ। আজ আপনার অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলিকে ব্যবহার করা উচিত। পারিবারিক অনুষ্ঠানে আপনি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আজ আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে পারে। পরিবারের চাহিদা মেটাতে গিয়ে আপনি নিজের জন্য সময় দিতে ভুলে যেতে পারেন। আজ আপনি সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন। নিজের জন্য সময় বের করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে নির্জন স্থানে কালো সুরমা পুঁতে রাখার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ আপনি সুন্দর জীবন উপভোগ করার মেজাজে থাকবেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে এবং আপনি অর্থ লাভ করতে পারেন। আজ কোনও কাজের জন্য আপনার সঙ্গে বসবাসকারী কেউ খুব বিরক্ত হতে পারে। প্রিয়জন সারাদিন আপনার অভাব বোধ করবে। সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। আজ দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। নতুন প্রকল্প এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের দিনটি দুর্দান্ত। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হতে পারে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য ছোট মেয়েদের মধ্যে ছানা, মিষ্টি, চকলেট ইত্যাদি উপহার দেওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ আপনার মদ্যপানের অভ্যাস ত্যাগ করার জন্য আজকের দিনটি উপযুক্ত। সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন। পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো। বন্ধু বা জীবনসঙ্গী আপনাকে স্বস্তি দেবে। আজ ভালোবাসার সতেজতা বজায় রাখতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ মন শান্ত রাখতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আজ আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলাফল এনে দেবে।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য জাফরান খাওয়া উচিত।

সিংহ রাশি

আজ আপনার স্পষ্টবাদী ও নির্ভীক মনোভাব অহংকারকে আঘাত করতে পারে। ভাই কিংবা বোনের সাহায্যে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বন্ধুদের সঙ্গে বাইরে গেলে পরিস্থিতি এবং প্রয়োজন বোঝা উচিত। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রিয়জন আপনার প্রতিশ্রুতি চাইবে। কিন্তু এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পূরণ করতে পারবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। পারিবারিক বিবাদের কারণে আজ আপনার দাম্পত্য জীবন প্রভাবিত হতে পারে।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য কালো লবণ, গোলমরিচ, আদা, খেজুর বা নিমপাতা সেবন করার চেষ্টা করুন।

কন্যা রাশি

আজ আপনার মদ্যপানের অভ্যাসকে বিদায় জানানোর জন্য দিনটি উপযুক্ত। বোঝা উচিত যে অ্যালকোহল স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। আজ আপনি সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন। পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধু বা জীবনসঙ্গী আপনাকে স্বস্তি দেবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। ভালোবাসার সতেজতাকে আজ ফুটিয়ে তুলতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে মনকে শান্ত রাখা উচিত। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় যাওয়ার আগে জাফরান খাওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি

আজ আপনার বুদ্ধিমত্তা দুর্বলতাগুলিকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবেন। জীবনসঙ্গীর অসুস্থতার কারণে আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। তবে এ নিয়ে চিন্তার কারণ নেই। বন্ধুরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালো পরামর্শ দেবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ সবকিছু আপনার অনুকূলেই থাকবে বলে মনে করা হচ্ছে। জীবনসঙ্গীর সাথে থাকার গুরুত্ব উপলব্ধ করতে পারবেন।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বটগাছে মিষ্টি দুধ নিবেদন করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

পরিবারের চিকিৎসা খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। জুয়া লাভজনক হতে পারে। আজ আপনি কোনও পার্টির পরিকল্পনা করে থাকলে সেরা বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে পারেন। এমন অনেকেই থাকবেন যারা আপনাকে উৎসাহিত করবে। আজ নিজেকে প্রকাশ করার এবং সৃজনশীল প্রকল্পে কাজ করার জন্য দিনটি ভালো। পরিবারের সঙ্গে বসে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আজ আপনার কথায় পরিবারের সদস্যরা মন খারাপ করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য অশ্বত্থ গাছে জল দিন এবং গোড়ায় প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।

ধনু রাশি

আজ এমন কিছু করার জন্য দিনটি চমৎকার যা আপনার নিজের সম্পর্কে ভালো অনুভূতি দেবে। টাকা তখনই কাজে লাগবে যদি আপনি তা সঞ্চয় করতে পারেন। আজ কোনও ধর্মীয় স্থানে বা আত্মীয়র বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোমান্টিক ভাবনাগুলি সবার সঙ্গে ভাগ করে নেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার মূল্যবান সম্পর্কগুলিকে সময় দিতে শিখতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে আজ কোনও পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কপালে জাফরানের তিলক লাগান।

মকর রাশি

নিজেকে উন্নত করার চেষ্টা আজ আপনার জন্য ফলপ্রসূ হতে পারে। আজ আপনি আপনার পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন। এতে সম্ভবত বেশ ভালো পরিমাণ অর্থ ব্যয় হতে পারে। সন্ধ্যাবেলা হঠাৎ করে আসা কোনও সুখবর পুরো পরিবারের জন্য আনন্দ নিয়ে আসবে। আজ আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইবে। কিন্তু এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পূরণ করতে পারেন না। কোনও অংশীদারি ব্যবসায় জড়ানো থেকে বিরত থাকতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজ।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য অশ্বত্থ গাছকে ১১ বার প্রদক্ষিণ করুন এবং এর নিচে একটি সাপের মূর্তি স্থাপন করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি

আজ আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত। আজ জীবনের সমস্যার সমাধানে সাহায্যকারী চিন্তাভাবনাকে নিজের ভিতর রাখতে হবে। অমীমাংসিত বিষয়গুলি আরও জটিল হয়ে উঠতে পারে। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গী আপনাকে আনন্দ দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে। রোমান্সের জন্য আজকের দিনটি ভালো। বেতন বৃদ্ধি পেতে পারে। আজ আপনার হতাশা এবং উদ্বেগ দূর করার জন্য দিনটি ইতিবাচক। জীবনসঙ্গীর কথাকে গুরুত্ব দিয়ে মেনে চলা উচিত আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মেয়েদের লাল চুড়ি বা লাল পোশাক দান করার চেষ্টা করুন।

মীন রাশি

আজ আপনার সৃজনশীল শখ আপনার জন্য শান্তি এনে দেবে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে বুদ্ধিমত্তা দিয়ে ক্ষতিকে লাভে পরিণত করতে পারবেন। বন্ধুরা আনন্দময় সন্ধ্যা কাটানোর জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারে। অপ্রত্যাশিত প্রেমের আকর্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের পরিবর্তন আপনার জন্য সুফল বয়ে আনবে। দাম্পত্য জীবন সম্পূর্ণ ভালো গেলেও পরিবারে ঝামেলা হতে পারে। আজ এমন আবহাওয়া থাকবে যে আপনি বিছানা থেকে উঠতে চাইবেন না। জীবনসঙ্গীর প্রেমে পড়তে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য আপনার প্রিয় দেবতার লোহার মূর্তি তৈরি করে তার পূজা করার চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।