বৃদ্ধি যোগে অর্থবৃষ্টি, সবদিক থেকে টাকা আসবে ৫ রাশির! আজকের রাশিফল, ৩১ আগস্ট

Published:

Ajker rashifal

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩১ আগস্ট, সোমবার। আপনার দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। প্রতিনিয়ত গ্রহ-নক্ষত্রের পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনের উপরে বিভিন্ন বদল আনে। স্বাস্থ্য থেকে শুরু করে ক্যারিয়ার বা পারিবারিক জীবন কিংবা বৈবাহিক অবস্থা, সবকিছুই নির্ভর করে রাশিফলের উপরেই। পাশাপশি গ্রহ-নক্ষত্রের স্থান পরিবর্তনের মাধ্যমেই নির্ণয় করা হয় রাশিফল।

মেষ থেকে মীন, এই ১২টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। কারণ এই রাশিফলের উপর ভিত্তি করে আপনার দিনটি শুরু করলে বুঝে নেওয়া যায় যে দিনটি কেমন যাবে। অন্যদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মীন ও মেষ রাশিতে এবং সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ রেবতী এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাব পড়বে। তার পাশাপাশি গণ্ড এবং বৃদ্ধি যোগ বিরাজ করছে। আপনার দিনটি কেমন যাবে তা দেখে নিন।

মেষ রাশির আজকের রাশিফল

আজ আপনার আচরণ অন্যদের দুঃখী করে তুলতে পারে। অন্যের সুখ-দুঃখে অংশীদার হওয়ার চেষ্টা করতে হবে। অর্থের গুরুত্ব সম্পর্কে ভালোভাবে অবগত থাকবেন। তবে আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। আজ সঞ্চয় করা টাকা আপনার কাজে আসতে পারে। পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে। দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আজ আপনার জন্য দিনটি খুবই ভালো।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।

বৃষ রাশি

স্বাস্থ্যগত বিষয়ে নিজেকে অবহেলা করা এড়িয়ে চলতে হবে। সতর্কতা অবলম্বন করতে হবে। আজ সেই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকা উচিত যারা টাকা নিয়ে পরে ফেরত দেয় না। তরুণদের সঙ্গে জড়িত কার্যকলাপে অংশগ্রহণ করতে হবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আজ কর্মক্ষেত্রে কেউ আপনার পরিকল্পনায় হস্তক্ষেপ করতে পারে। চোখ-কান খোলা রাখতে হবে। ভ্রমণের সুযোগ হাতছাড়া করবেন না। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আপনার ও জীবনসঙ্গীর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে আপনার চারপাশের লোকজন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সাদা পোশাক পরার চেষ্টা করুন।

মিথুন রাশি

দুঃখ কিংবা হতাশায় ভুগবেন না। ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে আজ আপনি তা পেতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার বা তাদের কথা না শোনার প্রবণতা আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। আনন্দের জন্য আজ ভ্রমণ সন্তোষজনক হতে পারে। আপনি আপনার বিবাহিত জীবনে নিজেকে আটকে পড়া অনুভব করতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে আজ এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য একদমই ভালো থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সর্ষের তেলে মুখ ডুবিয়ে সেই তেল দান করার চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ আপনি আশাবাদী মানসিকতায় থাকতে পারেন। অর্থের আগমন আপনাকে অনেক সমস্যা থেকে মুক্তি দেবে। বাড়ি সংস্কার বা সামাজিক অনুষ্ঠান আপনাকে ব্যস্ত রাখতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। নাহলে সম্পর্ক নষ্ট হতে পারে। অফিসে যার সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল না, তার সঙ্গে আজ আলাপ হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ জীবনসঙ্গীর সাথে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আর্থিক লাভ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে সংকটমোচন হনুমান অষ্টক পাঠ করার চেষ্টা করুন।

সিংহ রাশি

আজ ঘৃণার অনুভূতি আপনার জন্য মারাত্মক হয়ে দাঁড়াবে। আজ আপনার কাছে প্রচুর অর্থ থাকবে এবং সাথে মানসিক শান্তি পাবেন। বাড়ির কাজ বেশ ক্লান্তিকর হতে পারে। পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ জীবনসঙ্গী আপনার সঙ্গে খুবই ভালো আচরণ করবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আচার-অনুষ্ঠান বা পূজো-পার্বণের আয়োজন করতে পারেন। আজ স্বাস্থ্যের দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের দিনটি একদমই ভালো কাটবে না। তবে ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার করার জন্য দুধ এবং দই খাওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি

আজ নিজের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। আজ জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পের উপর মনোযোগ দেওয়া উচিত। জীবনসঙ্গীর অসাবধানতা আজ আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। একসঙ্গে মূল্যবান সময় কাটানো উচিত। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ প্রিয়জনের ভালবাসা অনুভব করতে পারবেন। প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারবেন। তবে অবসর সময় বার করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো নয়।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পকেটে একটি লাল রঙের রুমাল রাখার চেষ্টা করুন।

তুলা রাশি

নতুন কিছু শেখার জন্য আজকের দিনটি ইতিবাচক। আজ আপনার আচরণের কারণে আপনি সহজেই অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। যারা বিদেশে ব্যবসার সঙ্গে জড়িত তারা আজ লাভ করতে পারেন। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক টানাপোড়েন কমতে পারে। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এমন জায়গা থেকে আমন্ত্রণ পাবেন যা আপনি আগে কখনও ভাবেননি। আজ দাম্পত্য জীবনের পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য আজ জাফরান খাওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে আর্থিকভাবে সচ্ছল হতে চাইলে আজ টাকা সঞ্চয় করতে হবে। পরিবারের সদস্যদের সাথে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে হবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ নতুন কিছু শেখার প্রতি আপনার আগ্রহ থাকতে পারে। জীবনে গুরুত্বহীন বিষয়গুলিকে আজ বেশি পরিমাণে মনোযোগ দিতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে একটি সাদা পোষা কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন।

ধনু রাশি

কোনও সাধুর আশীর্বাদ আজ আপনার জন্য লাভ বয়ে আনবে। আজ আপনার সম্পর্ক উন্নত হবে। তবে অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে আপনি কোনও সুসংবাদ শুনতে পারেন। আজ কাজ থেকে বিরতি নিয়ে আপনার জীবনসঙ্গীর সাথে কিছুটা সময় কাটানো উচিত। শারীরিক আনন্দের পাশাপাশি আজ আপনার বিবাহিত জীবনে সুন্দর কিছু পরিবর্তন আনতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রবাহিত জলে গোটা হলুদ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

মকর রাশি

আজ আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। তবে কোনও বন্ধু আপনার সমস্যার সমাধান করতে সাহায্য করবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনাকে মদ বা সিগারেটের মতো জিনিসের উপর টাকা খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক অবস্থাকেও খারাপ করবে। আজ আত্মীয়-স্বজন বা বন্ধুরা বাড়িতে আসতে পারে। কর্মজীবন সম্পর্কিত যাত্রা লাভ এনে দেবে। আজ সময়ের সদ্ব্যবহার করা উচিত। অপরিচিত ব্যক্তির সঙ্গে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে নিষ্কলঙ্ক চরিত্র বজায় রাখার চেষ্টা করতে হবে।

কুম্ভ রাশি

আজ আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। বাড়ির কোনও ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেলে আজ আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। আজ সুখ-দুঃখে তাদের অংশীদার হতে হবে। অতীতের ভুলে যাওয়া স্মৃতিকে আজ আপনি আবার নতুন করে ঝালিয়ে নিতে পারবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সন্ধ্যাবেলা আপনি কোনও সহকর্মীর সাথে সময় কাটাতে পারেন। তবে শেষ পর্যন্ত আপনার মনে হবে যে তার সঙ্গে সময় নষ্ট করেছেন। স্বাস্থ্য ভালো থাকবে না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে গঙ্গাজল ব্যবহার করার চেষ্টা করুন।

মীন রাশি

চোখের রোগীদের দূষিত এলাকা এড়িয়ে চলা উচিত। কারণ ধোঁয়া আরও ক্ষতি করতে পারে। আজ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। বন্ধুরা আজ সন্ধ্যাবেলা আপনার বাড়িতে আসতে পারে এবং আপনার সন্ধ্যাটা উজ্জ্বল করে তুলতে পারে। আজ কেউ আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলতে পারে। উপার্জনের সম্ভাবনা বাড়ানোর জন্য প্রয়োজনীয় শক্তি এবং বোধশক্তি কাজে লাগাতে হবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: আজ আপনার স্বাস্থ্যের উন্নতি করতে হলে গলায় সাদা-কালো মুক্তার মালা পরার চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।