প্রীতি পোদ্দার, কলকাতা: আমিষ হোক বা নিরামিষ, ভূরিভোজের জন্য বাঙালির পদের তালিকা থেকে অনেক লম্বা। সারা বছরই প্রায় হেঁশেলে চলে ‘বাহারি খাবারের (Recipe) উৎসব’। বাড়িতে যদি সবজি কম থাকে সেক্ষেত্রে নিরামিষ হিসেবে আমরা ধোকা (Dhoka Recipe) দিয়ে জন্য বিশেষ পদ বানিয়ে ফেলি। আসলে এটি এমন একটি রেসিপি, যা বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেই খেতে পছন্দ করে। কিন্তু এই ধোকাই যদি চিকেন দিয়ে বানানো যায় (Chicken Dhoka), তাহলে কেমন লাগবে? চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কীভাবে চিকেনের ধোকা রান্না করা যায়।
উপকরণ
চিকেন ধোকা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – বোনলেস চিকেন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, সাদা জিরে বাটা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বেসন, টমেটো কুচি, ঘি, সাদা তেল।
রান্নার পদ্ধতি
সম্পর্কে ধোঁকা অনেকে খেতে না চাইলেও খাবারে ধোকা খেতে সকলেরই বেশ ভালোলাগে। তবে সেই ধোকা যদি বানাতে পারেন চিকেন দিয়ে, তাহলে তো কোন কথাই হবে না। দারুণ স্বাদ আসবে তার, তাহলে চলুন এই রেসিপি রান্নার পদ্ধতি জেনে নেওয়া যাক।
- প্রথমে একটি প্রেসার কুকারে বোনলেস চিকেন, সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। এরপর সেদ্ধ করা মাংসগুলো ঠান্ডা হয়ে এলে ব্লেন্ডারে তার একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- একটি বাটির মধ্যে মাংসের কিমাটা ঢেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং মশলা হিসেবে দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং বেসন। সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে।
- এরপর একটি পাত্রে সাদা তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে চিকেনের মিশ্রণটা ঢেলে পাতলা করে চেপে চেপে ছড়িয়ে দিয়ে ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল ব্রাশ করে ওই চিকেনের ধোকাগুলো হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে।
- অন্যদিকে একটি ব্লেন্ডারে আদা কুচি, কাঁচা লঙ্কা, ৬-৭ টা রসুন, টমেটো কুচি দিয়ে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যেই পেঁয়াজ কুচি গুলো দিয়ে আরও একবার ব্লেন্ড করে নিতে হবে। নজর রাখবেন ব্লেন্ড করার সময় পেঁয়াজ যেন পুরোপুরি মিহি না হয়ে যায়।
আরও পড়ুন: লাল শাক দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক আচার, রইল ঘরোয়া রেসিপি
- এরপর কড়াইতে সামান্য তেল গরম করে ওর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটোর মিশ্রণটা ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলা কষানোর সময় এর মধ্যে জিরে বাটাও দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট মাঝারি আঁচে মশলা গুলো কষিয়ে নিতে হবে।
- মশলার থেকে তেল ছাড়লেই গ্রেভির পরিমাণ অনুযায়ী জল ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মত মাঝারি আছে ঝোলটা ফুটতে দিতে হবে। এরপর ঢাকনা সরিয়ে ভেজে রাখা চিকেনের ধোঁকা গুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। সবটা ভালো করে মাখিয়ে নিয়ে অন্তত সাত থেকে আট মিনিট পুনরায় ঢাকা দিয়ে রাখতে হবে। নামানোর আগে সামান্য ঘি উপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি চিকেনের ধোকা।










