প্রীতি পোদ্দার, কলকাতা: KFC স্টাইলে চিকেন ফ্রায়েড খেতে সকলেরই মন আনচান করে। বাইরে মোটা আস্তরণ, ভিতরে জুসি নরম মাংস (Chicken) খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এদিকে আবার রোজ রোজ বাইরের খাবার খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু তাতে কি এখন বাড়িতে কয়েকটি উপকরণের মাধ্যমে আপনিও সহজে বানিয়ে নিতে পারবেন KFC স্টাইলে চিকেন ফ্রায়েড (Chicken Fried)। কীভাবে? তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
চিকেন ফ্রায়েড বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – ২ কেজি স্কিনসহ চিকেন লেগপিস, টক দই, নুন, ২টি ডিম, ময়দা, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, বেকিং পাউডার, ওরিগ্যানো, মিক্সড হার্বস, ভিনিগার, সাদা তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে চিকেনের লেগ পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবং জল থেকে তুলে আলাদা পাত্রে রেখে সেটিকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর একটি পাত্রে তিন চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে তার মধ্যে জল দিয়ে আবার পুনরায় গুলে নিতে হবে।
- এরপর জল ও টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন। ভালো করে জল দই এবং নুন গুলে দোকানের মত পারফেক্ট বাটার মিল্ক বানিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণের মধ্যে ঢেকে রাখার চিকেন গুলোকে ভালো করে ডুবিয়ে নিতে হবে। অন্তত এক থেকে তিন ঘন্টা এটাকে ঢেকে রাখতে হবে।
আরও পড়ুন: শীতের শুরুতেই ভাতের সঙ্গে জমিয়ে খান সজনে ফুলের তরকারি, রইল সেই অভাবনীয় রেসিপি
- এবার একটি বাটিতে দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য নুন গোলমরিচ গুঁড়ো এবং ময়দা নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। পাত্রটাকে সাইড করে নিয়ে এবার আলাদা আরো একটি পাত্র নিয়ে তার মধ্যে ৩০০ গ্রাম ময়দা এবং ১০০ গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর ওর মধ্যে এক চা চামচ আদা রসুন বাটা, নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গোল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর ওর মধ্যে সামান্য বেকিং সোডা, ওরিগ্যানো, মিক্সড হার্বস দিয়ে পুনরায় ভালো করে মেখে নিতে হবে।
- বাটার মিল্ক থেকে এবার চিকেন গুলোকে আলাদা পাত্রে তুলে নিয়ে একটি টিস্যু পেপার দিয়ে ভালো করে উপর দিয়ে মুছে নিতে হবে যাতে তার মধ্যে এক্সট্রা জল না থাকে। পাত্রটিকে আলাদা জায়গায় রেখে এবার আরও একটি বাটিতে ২ চা চামচ মত সাদা তেল, ২ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভিনিগার, স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো এবং ওরিগ্যানো দিয়ে মিহি একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- মশলার এই মিশ্রণটা এবার শুকিয়ে রাখা মাংসগুলোর উপর ভালো করে দিয়ে সেগুলোকে মাখিয়ে নিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। কড়াইতে এবার তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে আবার ডিমের মিশ্রণে ডুবিয়ে নিতে হবে। ভালো করে মিশ্রণটি চিকেনের গায়ে লেগে গেলে আবার ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। ব্যাস তাহলেই ক্যাফে স্টাইলে বানিয়ে নিতে পারবেন ফ্রাইড চিকেন।










