সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার। যুবশক্তি নিয়ে ঘোষণা, নাবালিকাকে যৌন হেনস্থা, আরামবাগে বাস দুর্ঘটনা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ
অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল। চলতি বছরের মার্চ মাসের শুরুতে পরীক্ষা হয়েছিল। তবে সরকার পরিবর্তন এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে ফলাফল প্রকাশ করতে বিলম্ব হল। দুই বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ছিল ৮৪৭৭টি। চাকরিপ্রার্থীরা যারা উত্তীর্ণ হয়েছেন, তারা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন বলেই খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) রাজ্যের নতুন শিল্পনীতি চালু
তৃণমূলের আমলে শিল্প সমস্যা, বিনিয়োগের অনিশ্চয়তা এবং একের পর এক বিতর্কের পর এবার নতুন রূপে সাজছে বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শিল্পক্ষেত্রে নতুন আশার আলো দেখতে এবার রাজ্যের নতুন বিনিয়োগ প্রসার নীতি ২০২৬ চালু হল। আজ বৃহস্পতিবার ইকো পার্কে নতুন শিল্পনীতির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেখানকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ অন্যান্যরা। যোগাযোগ ব্যবস্থা থেকে গবেষণা প্রযুক্তিসহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) যুবশক্তি প্রকল্প নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
যুবশক্তি প্রকল্প নিয়ে অবশেষে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন যে নভেম্বরে ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্প নিয়ে ঘোষণা করা হবে। তবে আজ হুগলির জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যে নভেম্বরের ২৩ তারিখ ক্যাবিনেটে ভরসা স্কিমের ব্যাপারে অনুমোদন দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট যুবকরা ভরসা স্কিমের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর
ভক্তদের কাঁদিয়ে অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এবারের বিশ্বকাপ নিজের করে নেওয়ার জন্যই খেলতে নেমেছিলেন সিআর৭। কিন্তু সেই আশা অধরা থেকে গেল। গত ৬ অক্টোবর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা নাকচ করে জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে অবশেষে তিনি জানিয়ে দিলেন, পর্তুগালের জার্সিতে তাঁর আন্তর্জাতিক ফুটবলের ক্যারিয়ার এখানেই শেষ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) দত্তপুকুরে যৌন হেনস্থার শিকার ১০ বছরের শিশু
ফের যৌন হেনস্থার শিকার ১০ বছরের এক নাবালিকা। উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে ঘটেছে ঘটনা। টিউশন পড়তে গিয়ে নাবালিকাকে দাদুর যৌন লালসার শিকার হতে হয়েছে। জানা গিয়েছে, কদম্বগাছি ফাঁড়ি এলাকায় দূর সম্পর্কের এক দাদুর স্ত্রীর কাছে পড়তে যেত ১০ বছরের নাবালিকা। প্রতিদিনের মতো গতকাল বুধবার সেখানে পড়তে গেলে তাঁকে যৌন হেনস্থা করে দাদু জাকির আলী। এমনকি ছাত্রীর প্যান্ট খুলে যৌনাঙ্গে হাত দেয় অভিযুক্ত। পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) আলু চাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আলু চাষীদের জন্য এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু রফতানি নিয়ে প্রবল সমস্যার মধ্যে পড়েছিলেন কৃষকরা। এমনকি ক্ষতির মুখে পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অনেকে। তবে এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রাখা ২৭ লক্ষ আলু আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। আর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) কলকাতা-নিউ কোচবিহার স্পেশাল ট্রেন চালু
উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে এবার বিরাট উদ্যোগ নিল পূর্ব রেল। কলকাতা এবং নিউ কোচবিহার স্টেশনের মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে বলে খবর। কলকাতা থেকে নিউ কোচবিহার এবং কলকাতা রুটে মোট চারবার যাতায়াত করবে এই ট্রেন। এমনকি সবচেয়ে বড় ব্যাপার, এই ট্রেনটি রানাঘাট হয়ে চলবে বলেই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। ট্রেনটি ৭ নভেম্বর, ১৪ নভেম্বর, ২১ নভেম্বর এবং ২৮ নভেম্বর এই চারদিন চলবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত জামালপুর
বিজেপির গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত হয়ে উঠল জামালপুর। মণ্ডল সহ-সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং রক্তারক্তি অবস্থা করা হয়েছে বলেই খবর। এমনকি জখম হয়েছেন বিজেপির মহিলা মোর্চার জামালপুর ১ মণ্ডলের সভানেত্রী দেবীকা দেবনাথ। বিগত কয়েক মাস ধরেই জামালপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রধানচন্দ্র পাল এবং ওই মণ্ডলের বিজেপির সহ-সভাপতি সুশান্ত মণ্ডলের মধ্যে বিরোধ ছিল। তাই এদিন বহিঃপ্রকাশ হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) কর্মীদের ছুটির তালিকায় কাটছাঁট করছেন মুখ্যমন্ত্রী
এবার সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় কাটছাঁট করছেন শুভেন্দু অধিকারী। গতকাল নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবার বছরে ৪০ দিন নিয়ে আসা হবে ছুটি। আগের সরকারের আমলে দিনের পর দিন বাড়ানো হয়েছিল ছুটি। মনীষীদের জন্ম-মৃত্যুর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে ছুটি দেওয়া হতো আগের সরকারের আমলে। তবে এ বিষয়ে অর্থ সচিবকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি ৪৫ দিন ছুটির প্রস্তাব দেওয়া হলেও মুখ্যমন্ত্রী তা কমিয়ে ৪০ দিন করার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) আরামবাগে ভয়াবহ বাস দুর্ঘটনা
সাতসকালে আরামবাগের গোপালপুর মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। উল্টে গেল যাত্রীবোঝাই বাস। শিশুসহ প্রায় ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলেই খবর। এমনকি বাসের ভিতরে আটকা পড়েন বেশ কয়েকজন যাত্রী। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে রায়না থানার অন্তর্গত গোপালপুর মোড় সংলগ্ন এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। তখনই গোপালপুর মোড়ের কাছে আচমকা বাসটির পাতি ভেঙে যায়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পাল্টি খায় ওই বাস। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










