এবার বাড়িতেই মিলবে রেস্তোরাঁর স্বাদ, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত মালাই চিকেন কিমা

Published:

Malai Chicken Kima

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির ভূরিভোজের জন্য আলাদা কোনও উৎসব লাগে না। সারা বছর হেঁশেলে চলে নানা স্বাদের ‘বাহারি খাবারের উৎসব’। মাছ, মটন চিকেন প্রায়ই সকলের বাড়িতে হতে থাকে। কিন্তু রোজ রোজ আবার চিকেনের (Chicken) একঘেয়েমি রান্না (Recipe) খেতেও কারোর ভালো লাগেনা। তাই কষা, ঝোলের বাইরে গিয়ে আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দুর্দান্ত চিকেন রেসিপি, আর সেটি হল মালাই চিকেন কিমা (Malai Chicken Kima)। রুটি, পরোটার সঙ্গে যাতে জমে যাবে পুরো।

উপকরণ

মালাই চিকেন কিমা রেসিপি বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল – চিকেন কিমা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমন্ড, গোটা ধনে, গোটা জিরে, এলাচ, সাদা মরিচ, লবঙ্গ, ঘি, নুন, শাহী জিরে, মৌরি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, কাসুরি মেথি, সাদা তেল,

রান্নার পদ্ধতি

  • প্রথমে কড়াইতে জল ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ওই ফুটোনো জলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং খোসা ছাড়িয়ে রাখা আমন্ড গুলো সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে আরও একটি প্যান শুকনো খোলায় গোটা ধনে, গোটা জিরে, এলাচ, সাদা মরিচ ও কয়েকটি লবঙ্গ হালকা ভেজে নিতে হবে।
  • মশলাগুলো ভালো করে ভাজা হয়ে এলে সেগুলোকে আলাদা পাত্রে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিতে হবে। তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে সেগুলোকে মিহি গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে পেঁয়াজগুলো গরম জলে সেদ্ধ হয়ে এলে পেঁয়াজ কাঁচালঙ্কা এবং আমন্ডগুলো আলাদা পাত্রে তুলে নিতে হবে। এবং সেটিও ঠান্ডা হয়ে গেলে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
  • এরপর কড়াইতে সামান্য সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে ঘি ছড়িয়ে নিতে হবে। ভালো করে দুটো গরম হয়ে এলে সামান্য শাহী জিরে ও মৌরি হালকা ভেজে নিতে হবে। এরপরই ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মাঝারি আঁচে।

আরও পড়ুন: কচু দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ইসকন স্টাইল ‘কচুর মহামন্ত্রী’, রইল রেসিপি

  • ৫-৬ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন কিমাটা। সঙ্গে স্বাদ অনুযায়ী নুন ছড়িয়ে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেনের রং পরিবর্তন হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। এরপর ৪-৫ মিনিট পর ওর মধ্যে পেঁয়াজ, লঙ্কা ও আমন্ডের মিশ্রণটা ঢেলে দিতে হবে। ভালো করে সবটা মাখিয়ে নেওয়ার পর ৩-৪ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
  • এরপর ঢাকনা সরিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি এবং আগে থেকেই বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, সবটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। শেষে নামানোর আগে ধনেপাতা কুচি এবং কাসুরি মেথি ছড়িয়ে দিলেই তৈরি মালাই চিকেন কিমা। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুন লাগবে।
আরও Chicken Recipe