প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি যতই আমিষ খাবারের পিছনে ছুটুক না কেন মাঝে মধ্যে নিরামিষ রান্নার (Recipe) লোভনীয় পদ কিন্তু হারিয়ে দেয় বিরিয়ানি, মটন, চিকেনকে। সে সব সবজি দিয়ে হোক কিংবা একটা সবজি, রান্নার স্বাদ হয় একদম আলাদা। ইসকনের মন্দিরেও বানানো হয়ে নানা স্বাদের নিরামিষ ভোগ (Iskcon Style Recipe)। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ইসকনের এক বিখ্যাত রেসিপি নিয়ে, এই সেটি হল কচুর মহামন্ত্রী (Kochur Mahamantri)। রইল পদ্ধতি-
উপকরণ
কচুর মহামন্ত্রী বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – কচু, টমেটো, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, হিং, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, চিনি, কাঁচা লঙ্কা, টক দই, গরমমশলা, ধনেপাতা, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে কচুগুলোর খোসা ছাড়িয়ে, মাঝখান দিয়ে দুই ফালি করে নিতে হবে। সেগুলোকে আবার মাঝখান থেকে দুই টুকরো করে স্লাইড করে কোনাকুনি কেটে নিতে হবে। খেয়াল রাখবেন যেন পুরোটা না করে যায়। এরপর কড়াইতে জল গরম করে নিতে হবে। তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো এবং তেঁতুল দিয়ে জল ফুটিয়ে নিতে হবে।
- কচু ভালো করে ফুটে এলে কেটে রাখা কচুগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। গলা যাতে না ধরে এর জন্য তেঁতুল মেশানো হয়েছে জলে। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিতে হবে বড় চামচের ৪ চামচ বেসন, ২ চামচ কর্নফ্লাওয়ার, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে এবং জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- কচু ভালানো হয়ে এলে আলাদা পাত্রে তুলে জল ঝরিয়ে নিতে হবে। তারপর একটি ব্লেন্ডারে আদা এবং কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে একদম হালকা আঁচে এবার কচুগুলো বেসনের মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে ভেজে নিতে হবে। খয়েরি রং আসতেই তুলে নিতে হবে কচুগুলো।
আরও পড়ুন: আলু আর সর্ষে দিয়ে বানিয়ে ফেলুন কাঁকড়ার ঝাল, স্বাদ হবে ফাটাফাটি, রইল রেসিপি
- এবার ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, হিং এবং পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে টমেটোর পাল্পটা ঢেলে দিতে হবে। মশলা হিসেবে দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে।
- মশলাটা হালকা কষে এলে এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিতে হবে। ৭-৮ মিনিট পর মশলা কষে যাওয়ার পর যখন তেল বেরতে থাকবে তখন ওর মধ্যে গ্রেভির পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে জল। ঝোলটা ফুটে এলে এবার ভেজে রাখা কচুগুলো দিতে দিতে হবে। নাড়াচাড়া করার ২-৩ মিনিট পর ঝোল নামানোর সময় গরমমশলা এবং ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি কচুর মহামন্ত্রী।










