রেস্তোরাঁ স্টাইলে বাড়িতে বানান পালং পনির, রইল পদ্ধতি

Published:

Palak Paneer

প্রীতি পোদ্দার, কলকাতা: পালংশাক ভাজা খেতে কম বেশি আমরা সকলেই বেশ ভালোবাসি। যদিও পালং শাক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে এই পালং শাকের স্বাদ আরও দ্বিগুণ করে তুলতে এর সঙ্গে পনির যোগ করে বানিয়ে নিতে হবে পালং পনির (Palak Paneer)। নিরামিষের দিনে এই রান্নার সঙ্গে রুটি বা পরোটা (Recipe) দিয়েও খাওয়া যায়। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নেওয়া যাক কীভাবে রেস্তোরাঁ স্টাইলে পালং শাকের এই রেসিপি তৈরি করা যায়।

উপকরণ

পালক পনির বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল: ৫০০ গ্রাম পনির, টমেটো, পালং শাক, বেকিং সোডা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু, কাঁচালঙ্কা, পাতিলেবুর রস, সাদা জিরে, আদা কুচি, হিং, টমেটো কুচি, ধনেপাতা কুচি, মাখন, ঘি এবং সাদা তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে পনির গুলোকে চৌকো আকৃতির ছোট ছোট ব্লকে কেটে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে জল গরম করে নিতে হবে ওর মধ্যে ১/২ চামচ বেকিং সোডা, সামান্য নুন, ১০-১২ পিস কাজু দিয়ে দিতে হবে। তারপর ওই গরম জলের মধ্যে পালং শক দিয়ে দিতে হবে।
  • ২ মিনিট মত পালং শাক এবং কাজুগুলি সেদ্ধ করে নেওয়ার পর সেটি তুলে বরফ মেশানো জলে ডুবিয়ে নিতে হবে। তারপর সেখান থেকে জল ঝরিয়ে নিয়ে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। ওর মধ্যে ৫-৬ টি কাঁচালঙ্কা এবং সামান্য পাতিলেবুর রস দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন: বাড়িতেই দোকানের মতো বানিয়ে ফেলুন চটপটে হাজমোলা, রইল রেসিপি

  • এবার একটি কড়াইতে সামান্য ঘি এবং সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে ১ চা চামচ সাদা জিরে, হিং এবং কুচনো আদা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। যখন হালকা খয়েরি রং চলে আসবে তখনই ওর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কষিয়ে নিতে হবে। যখন ধীরে ধীরে তেলটা আলাদা হয়ে যাবে তখন টমেটো কুচি দিয়ে দিতে হবে।
  • এরপর মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো ভালো করে হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পালং শাকের মিশ্রণটা এবং তার সঙ্গে দিয়ে দিতে হবে সামান্য কাসৌরি মেথি। মাঝারি আঁচে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। ৫-৬ মিনিট পর ওপর থেকে মাখন এবং ধনেপাতা গুছিয়ে ছড়িয়ে দিলেই তৈরি পালক পনির রেসিপি।
আরও Paneer Recipe
google button