ভাইফোঁটা ২০২৬ কত তারিখে? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও ফোঁটার নিয়ম

Published:

Bhai Phonta 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: এ বছর অর্থাৎ ২০২৬ সালে ভাইফোঁটা কত তারিখে (Bhai Phonta 2026)? হিন্দু ধর্মে ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা ও সমৃদ্ধি, সাংস্কৃতিক উৎসবগুলির অন্যতম এই ভাইফোঁটা। এদিন ভাই তার বোনকে উপহার দেয় এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে। আর বোন তার ভাইয়ের জন্য রক্ষা এবং সুখের প্রার্থনা করে কপালে ফোঁটা দিয়ে থাকেন। তবে ২০২৬ সালে ভাইফোঁটা কত তারিখে, ফোঁটা দেওয়ার নিয়ম কী রয়েছে, ভাইফোঁটার মাহাত্ম্য কী ইত্যাদি তথ্য জানতে পড়ুন প্রতিবেদনটি।

ভাইফোঁটা ২০২৬ (Bhai Phonta 2026)

ভাইফোঁটা বিশেষ করে ভাই এবং বোনের মধ্যে উপহার আর আশীর্বাদ বিনিময়ের একটি বিশেষ উৎসব। এটি হিন্দু ধর্মের মধ্যেই পালিত হয়ে থাকে। সাধারণত বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে থাকে, আর ভাইরা সারাজীবন বোনের পাশে থাকার এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। অনেক পরিবারে ভাইফোঁটার সময় পূজা-পার্বণের আয়োজন করা হয়। এমনকি এদিন উপহার বিনিময়ের প্রথাও প্রচলিত রয়েছে।

ভাইফোঁটা ২০২৬ কত তারিখে? (Bhai Dooj 2026 Date And Time)

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর অর্থাৎ ২০২৬ সালে ভাইফোঁটা পড়ছে—

  • ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১১ নভেম্বর বুধবার।
  • বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি পড়ছে আগামী ২৫ কার্তিক ১৪৩৩।
  • দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১০ নভেম্বর দুপুর ২:০১ মিনিটে।
  • দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে ১১ নভেম্বর বিকাল ৩:৫৪ মিনিটে।

বিষয়

তথ্য

উৎসবের নাম

ভাইফোঁটা ২০২৬

বাংলা তারিখ

২৫ কার্তিক ১৪৩৩

ইংরেজি তারিখ

১১ নভেম্বর ২০২৬

তিথি শুরু

১০ নভেম্বর দুপুর ২:০১

তিথি শেষ

১১ নভেম্বর বিকাল ৩:৫৪

বিশেষ রীতিনীতি

ভাইদের কপালে বোনদের ফোঁটা

ভাইফোঁটার আচার-অনুষ্ঠান এবং পূজাবিধি

ভাইফোঁটার আচার-অনুষ্ঠান বিশেষ ভক্তি এবং আনন্দের সঙ্গেই পালন করা হয়। কারণ এটি সুরক্ষা, সমৃদ্ধি আর ভ্রাতৃত্বের পবিত্র এক বন্ধনের প্রতীক।

  • এদিন প্রথমে বোনেরা প্রদীপ, চন্দন, ধান-দূর্বা ইত্যাদি দিয়ে থালি সাজায়।
  • ভাই পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে বসে এবং বোন তার কপালে ফোঁটা দিয়ে দেয়।
  • এরপর বোন তার ভাইয়ের দীর্ঘজীবন ও সুখের জন্য রক্ষামূলক মন্ত্র পাঠ করতে করতে আরতি করে।
  • এরপর ভাইরা তাদের বোনদের উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। দিদিদের ক্ষেত্রে ভাইদের প্রণাম করার প্রথাও প্রচলিত রয়েছে।

ভাইফোঁটার পূজার সামগ্রী

ভাইফোঁটার দিন অবশ্যই প্রদীপসহ পূজার থালি রাখতে হয়। এর পাশাপাশি চাল, ধান, দুর্বা, চন্দন, আলো জ্বালানোর জন্য ঘিয়ের প্রদীপ, নারকেল, মিষ্টি এবং ফল প্রয়োজন পড়ে।

বাংলা ভাইফোঁটার মন্ত্র (Bengali Vai Fota 2026)

বাঙালিদের মধ্যে ভাইফোঁটার দিন একটি বিশেষ মন্ত্র পাঠ করে থাকে বোন বা দিদিরা। আর সেটি হল—

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
জমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা।।

আরও পড়ুন: কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৬ কত তারিখে? দেখুন দিনক্ষণ, তিথি-নক্ষত্র ও সময়সূচি

ভাইফোঁটার ব্রত-বিধি

পরিবারের ভাইবোনরা ভাইফোঁটার শুভ মুহূর্ত আসা পর্যন্ত উপবাস পালন করে থাকে। শুভ সময়ে বোন তার ভাইদের কপালে তিলক পরিয়ে এবং তাকে একটি নারকেল উপহার দিয়ে পূজা করে। আচার-অনুষ্ঠানের পর তারা একসঙ্গে মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করে। এছাড়া এই দিন উপহার বিনিময়ের প্রথা প্রচলিত রয়েছে। ভারত এবং নেপালজুড়ে ভাইফোঁটা ভিন্ন ভিন্ন নাম এবং রীতিনীতি অনুযায়ী পালিত হয়।

তবে বাংলায় মূলত এই দিনটি ভাইফোঁটা হিসেবেই পরিচিত। বোনরা তাদের ভাইদের সুরক্ষা আর দীর্ঘায়ু কামনার জন্য ঐতিহ্যবাহী মন্ত্র পাঠ করতে করতেই তাদের কপালে ফোঁটা পরিয়ে দেয়। এছাড়া দিনটিতে উৎসব ও ভোজের আয়োজন করা হয়। পাশাপাশি আনন্দ এবং পারিবারিক মিলনের মাধ্যমে এই দিনটিকে পালন করা হয়।