জিম্বাবুয়ে সিরিজে অভিষেক শর্মাকে মাঠেই টিকতে দেননি এই KKR পেসার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়ে সিরিজে অভিষেক শর্মার (Abhishek Sharma) দাপাদাপি রুখে দিয়েছেন একজন। তিনিই আবার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য। এ বছর কলকাতার হয়েই মাঠে বোলিং করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই খেলোয়াড়ই ভারত বনাম জিম্বাবুয়ে গোটা টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মাকে মাঠে দাঁড়াতেই দেননি। অবাক করা বিষয়, তিন ম্যাচের তিনটিতেই অভিষেককে আউট করেছেন এই খেলোয়াড়। কিন্তু কে তিনি?

অভিষেককে মাঠে টিকতেই দেননি KKR পেসার

গতকাল শেষ হওয়া ভারত বনাম জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতেও ব্যাট হাতে রুখে দাঁড়াতে পারেননি অভিষেক। প্রথম ম্যাচে এক রান করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এরপর দ্বিতীয় ম্যাচে 8 রান এবং শেষ ম্যাচে 2 রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন শর্মা। আর এর নেপথ্যে হাত রয়েছে নাইট তারকা ব্লেসিং মুজারাবানির। জিম্বাবুয়ের এই দাপুটে পেসারই গত টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই অভিষেকের উইকেট ফেলেছেন।

বলাই বাহুল্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিল কলকাতা। তবে বাংলাদেশের সাথে কিছু রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত ওপার বাংলার এই বোলারকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। আর তারপরেই ফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিংকে দলে নিয়েছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: বৈভবের সাফল্যের মাঝে দেশের লজ্জার কারণ হলেন অভিষেক শর্মা!

যে কথা না বললেই নয়, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার হয়ে ম্যাচে অংশ নিয়ে মোট চারটি উইকেট তুলেছিলেন জিম্বাবুয়ের এই খেলোয়াড়। বাকি ম্যাচগুলিতে সুযোগ পেলে হয়তো সেখানেও উইকেট তুলতে পারতেন এই বিদেশী। আশা করা যাচ্ছে, আগামী বছর এই প্লেয়ারকে রিটেইন করাবে KKR।