বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজন করছে মোট তিন দেশ, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। বহু আপেক্ষিত এই টুর্নামেন্ট নিয়ে যথেষ্ট কড়াকড়ি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু তারই মধ্যে ফাঁস হয়ে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা (Argentina)দলের পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য। পাসপোর্টে ফুটবলারদের নামের পাশে যে তথ্য থাকে সেটাই চলে গিয়েছে সাংবাদিক এবং দর্শকদের কাছে! তাতে প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার ফুটবলারদের তথ্য ফাঁস
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে আইসল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচ শুরু হওয়ার আগে প্রকাশ করা হয়েছিল ফুটবলারদের নামের তালিকা। সেখানেই ফাঁস হয় প্লেয়ারদের পাসপোর্টের তথ্য। আসলে পাসপোর্টে থাকা প্লেয়ারদের গুরুত্বপূর্ণ তথ্যগুলি না সরিয়েই নাম প্রকাশ করে দিয়েছিল কর্তৃপক্ষ।
অবশ্যই পড়ুন: সত্যি হল গুজব! রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
বলাই বাহুল্য, এদিন ম্যাচ শুরুর আগে আলাবামার স্টেডিয়ামে দু’দলের প্লেয়ারদের তালিকা প্রকাশিত হলে দেখা যায় আইসল্যান্ড প্লেয়ারদের তালিকায় শুধু প্লেয়ারদের নাম রয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার প্লেয়ারদের তালিকায় নামের সাথে সাথে রয়েছে পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্যও। ওই সময় গোটা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 88 হাজার দর্শক। বন বন করে ঘুরছিল সাংবাদিকদের ক্যামেরা। সেসবের নজর এড়াতে পারেনি আর্জেন্টাইন ফুটবলারদের তালিকা
আর এমন ঘটনার পরই প্রশ্ন উঠছে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে। অনেকেই আশঙ্কায় রয়েছেন, মেসিদের তথ্য ফাঁস হওয়ায় পরবর্তীতে বিপদে পড়তে পারেন তাঁরা। যদিও এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসন বা ফিফার তরফে কিছুই জানানো হয়নি। এদিকে বিশ্বকাপ শুরুর আগে বিতর্কে জড়িয়ে ছিল আমেরিকার অভিবাসন নীতি। এ নিয়ে অবশ্য ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গোটা বিষয়টাই দেশের সুরক্ষার কথা ভেবে। আমেরিকায় যাঁরা ফুটবল খেলতে আসছেন তাঁদের সম্পর্কে যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে। যাতে আমেরিকায় কোনও রকম জঙ্গি হামলা বা নাশকতার ছক কেউ কষতে না পারেন।










