১৬০ রান করেও বৈভব সূর্যবংশীকে পেছনে ফেলতে পারলেন না সেহবাগ পুত্র আর্যবীর

Published:

Vaibhav AryiaVeer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের হয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে তাণ্ডব চালাচ্ছেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর (Aryavir Sehwag)। এবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এক অতুলনীয় ইনিংস খেললেন ভারতীয় ক্রিকেটার। নিজের যুব ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় ইনিংসটি খেলেও বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) পেছনে ফেলতে পারলেন না ভারতীয় কিংবদন্তির ছেলে আর্যবীর। 7 ছক্কায় 160 রান করেও বড় মাইলফলক ছোঁয়া হল না তাঁর। তবে বৈভব সূর্যবংশীকে টপকানো না গেলেও ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ভারতের যুব ক্রিকেটার।

বৈভবকে পেছনে ফেলতে পারলেন না আর্য

সালটা 2002। যুব ওয়ানডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব 19 ম্যাচে একাই 177 রান তুলেছিলেন ভারতের আম্বতি রাইডু। অন্যদিকে বৈভব সূর্যবংশী করেছেন 175 রান। সেটাও ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চলাকালীন। গত ফেব্রুয়ারিতে 175 রানের ইনিংস খেললেও যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙতে পারেননি বৈভব। বৈভবকে টপকে যাওয়ার পাশাপাশি সেই সুযোগ ছিল আর্যবীরের সামনে। তবে তার সদ্ব্যবহার করতে পারলেন না তিনিও।

অনূর্ধ্ব 19 এশিয়া কাপের মঞ্চে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ব্যাট করতে নেমে 168 বলে 160 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন ভারতীয় কিংবদন্তি সেহবাগের ছেলে। 17টি চার ও 7টি ছয় সহযোগে নিজের ইনিংস গুছিয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। সেই সূত্রেই প্রতিপক্ষ দলটিকে 310 রানের বড় লক্ষ্য দিতে পেরেছিল ভারত। বর্তমানে সেই লক্ষ্য তাড়া করে জয়ের পথে বেশ কয়েকবার হোঁচট খেয়ে গিয়েছে UAE।

আরও পড়ুন: এনকাউন্টার হবেন অভিষেকের PA সুমিত রায়? স্ত্রীয়ের আবেদন খারিজ করে জানাল হাইকোর্ট

প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে 100 রানের গণ্ডি টপকে গিয়েছিল UAE। ব্যাট হাতে দলকে ম্যাচ জেতানোর আপ্রাণ চেষ্টা করেছেন আহমেদ খুদাদারা। তবে ভারতের দেওয়া এত বড় রান তাড়া করে জেতাটা যে সংযুক্ত আরব আমিরাতের যথেষ্ট কঠিন, সে কথা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় খেলা।

google button