বিক্রম ব্যানার্জী, কলকাতা: WWE দেখেছেন আর ব্রক লেসনারকে (Brock Lesnar) চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। পেশাদার রেসলিং থেকে এমএমএ, সর্বত্রই আধিপত্য রয়েছে এই বিদেশী রেসলারের। রেসলিং ইতিহাসের অন্যতম সেরা রেসলার ব্রক নিজের কেরিয়ারে একাধিক শিরোপা জিতেছেন। জিতে নিয়েছেন টাইটেলও। সেই ব্রক এবার নিজের রেসলিং কেরিয়ারে দাড়ি টানলেন। অবসর ঘোষণা করে দিলেন WWE মহাতারকা।
হারের ধাক্কা সামলাতে না পেরেই অবসর?
গত পহেলা আগস্ট, সামারস্ল্যামে ওবা ফেমির বিরুদ্ধে মঞ্চে নেমে ছিলেন ব্লক লেসনার। তবে দুঃখের বিষয়, এই অভিজ্ঞ রেসলার নিজের প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে যান এদিন। আর তারপরেই অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। এ দিনের ম্যাচ যাঁরা দেখেছেন তাঁরা নিশ্চয়ই জানবেন, এদিন ম্যাচ চলাকালীন বেশ খানিকটা আবেগঘন দেখাচ্ছিল ব্রককে। কিন্তু সেটাই যে তাঁর জীবনের শেষ ম্যাচ হয়ে যাবে সেটা জানা ছিল না ভক্তদের।
পরাজয়ের পর মঙ্গলবার, ESPN এর একটি শো চলাকালীন রেসলিং থেকে অবসর ঘোষণা করেন বিদেশী তারকা। 49 বছর বয়সী রেসলার একেবারে খোলাখুলি জানিয়ে দেন উৎতি নাইজেরিয়ান তারকা ওবা ফেমির বিরুদ্ধে হওয়া ম্যাচটিই তাঁর জীবনের শেষ ম্যাচ হয়ে থাকলো। আর সেটাই ভক্তদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ব্রক কেরিয়ারের সমাপ্তি ঘোষনা করায় মন ভেঙেছে ভারতীয় ভক্তদেরও।
অবশ্যই পড়ুন: “সিনিয়র খেলোয়াড়দের সম্মান করা উচিত” অবসরের পর আবারও বিস্ফোরক অজিঙ্কা রাহানে
উল্লেখ্য, রেসেলমেনিয়াতেও ওবা ফেমির বিপক্ষে পরাজয় স্বীকার করার পরই রিং এ নিজের দস্তানা খুলে রেখেছিলেন ব্রক। সেই ম্যাচেও বেশ খানিকটা আবেগঘন দেখা গিয়েছিল তাঁকে। অনেকেই ভেবে নিয়েছিলেন সেটাই বোধহয় WWE সুপারস্টারের শেষ ম্যাচ। তবে এই ভাবনায় জল ঢেলে গত মে মাসে ওবা ফেমিকে ক্ল্যাশ ইন ইতালিতে পরাস্ত করেন তিনি।










