টানা ৬ বলে ৬টি ছক্কা, ইতিহাস তৈরি করে দলকে জেতালেন এই তরুণ ব্যাটসম্যান

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের ইতিহাসে (Record In Cricket) টানা 6 বলে 6টি ছক্কা মারা মোটেই মুখের কথা নয়। এই ধরনের ঘটনাকে আদতেই অলৌকিক ঘটনা হিসেবে দেখেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার সেই অলৌকিক ঘটনা ঘটল ইংল্যান্ডের রয়্যাল ওয়ান ডে কাপে। হ্যাম্পশায়ারের ব্যাটসম্যান টবি অ্যালবার্ট ব্যাট হাতে একেবারে তাণ্ডব চালালেন। দল সাসেক্সের বিপক্ষে ছয় বলে ছয়টি ছয় মেরে নিজের দলের শক্তি বাড়িয়েছেন তিনি। তৈরি করেছেন নতুন নজির। আর সেই সূত্রেই 51 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে দল হ্যাম্পশায়ার।

নয়া নজির গড়লেন টবি অ্যালবার্ট

ইংল্যান্ডের রয়্যাল ওয়ানডে কাপে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দল সাসেক্সের বোলারদের কার্যত কাঁদিয়ে ছেড়েছেন টবি। তবে বলে রাখা প্রয়োজন এক ওভারে এই কাজ করেননি তিনি। বরং ইংল্যান্ড লিগের দাপুটে ব্যাটসম্যান অ্যালবার্ট দুটি ওভারে অর্থাৎ প্রথম ওভারের শেষ বল থেকে পরবর্তী ওভার মিলিয়ে টানা ছয়টি ছয় মেরেছেন। আর সেই সূত্র ধরেই 50 ওভারে 9 হারিয়েও 383 রান তুলে দিয়েছিল হ্যাম্পশায়ার।

 

পরবর্তীতে, প্রতিপক্ষ দলের দেওয়া লক্ষ্য তাড়া মাঠে নেমে আপ্রাণ চেষ্টা করেছিলেন সাসেক্স দলের প্লেয়াররা। তবে শেষ রক্ষা হয়নি। দলটিকে 332 রানেই থামতে হয়েছিল। আর সেই পথ ধরেই 51 রানের বিরাট ব্যবধানে জিতে যায় হ্যাম্পশায়ার। আর দলের এই জয়ে সবচেয়ে বড় অবদান রয়েছে অ্যালবার্টের। নিজে বড় নজির গড়ার সাথে সাথে দলকে জিতিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি।

অবশ্যই পড়ুন: মমতার উপর হামলা কি এক করে দিল তৃণমূলকে? ঋতব্রত শিবিরের কাণ্ডে জল্পনা

উল্লেখ, ঘরোয়া হোক বা আন্তর্জাতিক, ক্রিকেটে টানা ছয় বলে ছয়টি ছক্কা মেরে নজির গড়েছেন অনেকেই। তবে ব্যাট হাতে মাঠে দাপট দেখিয়ে টানা ছয় বলে ছয়টি ছক্কা মারা আজও ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। সচরাচর মাঠে এই ধরনের কর্মকাণ্ড চোখে পড়ে না। যখন পড়ে সেটাই হয়ে যায় রেকর্ড।

আরও Cricket England
google button